প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2026, 9:43 AM
দাউদকান্দিতে দুটি মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তি মারা গেছে। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম নামের এক অটোরিকশা চালক মারা গেছে। অন্য ঘটনায় নিজ বসতঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুন্দুলপুর মডেল ইউনিয়নের সুকীপুর গ্রামের একটি অটোরিকশার গ্যারেজে ১১ জুলাই শনিবার দিবাগত রাতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান অটোরিকশা চালক মো. জাহিদ ইসলাম (২৬)। তিনি উপজেলার উত্তরটিলি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। প্রতিদিনের মতো দিনভর অটোরিকশা চালিয়ে তিনি রাতে গ্যারেজে গিয়ে অটোরিকশাটি চার্জে সংযুক্ত করেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরদিন সকালে গ্যারেজের মালিক তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।
তবে জাহিদ ইসলামের ছোট ভাই সাইফুল ইসলামের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; ঘটনাটি পরিকল্পিত এবং হত্যাকাণ্ড।তাঁর বড় ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে শনিবার দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, শনিবার রাত নয়টার দিকে উপজেলার পূর্বহাসানপুর গ্রামে মো. সুজন মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে নিজ বসতঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে মডেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজন মিয়ার মরদেহটি উদ্ধার করেন।
নিহত সুজন মিয়ার মা খোদেজা বেগম জানায়, তার ছেলে দীর্ঘদিন যাবত মাদকাসক্ত ছিলেন। সুজন মিয়ার স্ত্রীও বাবার বাড়িতে চলে গেছে।এর পর থেকে সুজন মিয়া মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষণ্নতায় ভুগে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ জানায়, দুটি ঘটনার মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জাহিদ ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপর ঘটনাতেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...