...
শিরোনাম
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী ⁜ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি ⁜ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার ⁜ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার ⁜ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ ⁜ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত ⁜ জেলা পরিষদ প্রশাসককে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির ফূলেল শুভেচ্ছা ⁜ বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন ⁜ ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কুবির ৩ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত ⁜ কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে বসবাস করছেন, নিচ্ছেন বাড়িভাড়াও ⁜ কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল বরখাস্ত ⁜ দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ⁜ পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১ ⁜ তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক ⁜ লাকসামে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় জি ডি ⁜ দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ⁜ তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jul 2026, 10:28 AM

...
সামান্য বৃষ্টিতেই বেহাল ব্রাহ্মণপাড়া প্রধান সড়ক, ১৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি News Image
মোঃ আবদুল আলীম খান 
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দীর্ঘভূমি নমশূদ্র বাড়ির পাশের প্রধান সড়কটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষসহ স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী হাজারো শিক্ষার্থী। সড়কটির বেহাল দশার কারণে একটু বৃষ্টি হলেই বিভিন্ন যানবাহন উল্টে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন পথচারীরা।
​স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কটি দুলালপুর ও সিদলাই ইউনিয়নের অন্তত ১৭টি গ্রামের মানুষের উপজেলা সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেই মানুষ ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কমপ্লেক্স, দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয়, বেজোড়া উচ্চ বিদ্যালয়, গোপালনগর হাইস্কুল ও মাদ্রাসা এবং দুলালপুর উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করেন। কিন্তু সামান্য বৃষ্টি হলেই সড়কটির এই অংশে হাঁটু সমান পানি জমে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়।
​ভুক্তভোগী ও দীর্ঘভূমি এলাকার বাসিন্দা আবু কালাম বলেন, "এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং থানায় যাতায়াত করেন। কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে। জনস্বার্থে অচিরেই এই জায়গাটি টেকসইভাবে সংস্কার করা দরকার।"
​গোপালনগর এলাকার বাসিন্দা শামীম আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "ব্রাহ্মণপাড়া সদরে আসার একমাত্র রাস্তা এটি। সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। যানবাহন উল্টে মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।"
​সড়কের এই বিপজ্জনক অবস্থার কথা উঠে এলো মোশারফ হোসেন খান চৌধুরী কলেজের শিক্ষার্থী উম্মে হাফসার কণ্ঠেও। তিনি বলেন, "আমরা প্রতিদিন এই সড়ক দিয়ে কলেজে আসা-যাওয়া করি। কিন্তু রাস্তার এই অংশে আসলে বুক কাঁপে। এর মধ্যে দু-একবার অটো রিকশা উল্টে আমি নিজেও দুর্ঘটনার শিকার হয়েছি।"
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মহসিন কবির সরকার বলেন, "রাস্তাটির উন্নয়নকাজের জন্য কোটি টাকার টেন্ডার হয়েছে এবং কাজ চলমান রয়েছে। আশা করি, খুব দ্রুতই রাস্তার এই অংশের কাজ সম্পন্ন করে মানুষের দুর্ভোগ লাঘব করা হবে।"
​যোগাযোগ করা হলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাপ হোসেন ভূঁইয়া বলেন, "এই সড়কটির নতুন করে টেন্ডার হয়েছে। আগে রাস্তাটি ১২ ফুট চওড়া ছিল, এখন তা ১৮ ফুটে উন্নীত করা হচ্ছে। দীর্ঘভূমি অংশের এই ভাঙা জায়গাটি এর আগেও দুই-তিনবার মেরামত করা হয়েছিল। আশা করছি, আগামী ২০২৭ সালের জুনের আগেই পুরো রাস্তার কাজ সম্পূর্ণ শেষ হবে।"
​ততদিন পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে সড়কটির ভাঙা অংশ সাময়িকভাবে সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী

আয়েশা আক্তাররাত গভীর হলে কুমিল্লা নগরীর ব্যস্ততা কমে আসে। ফাঁকা হতে থাকে সড়ক। আর তখনই বাড়ে সাধারণ মা...

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি

আয়েশা আক্তারস্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরি...

কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...

কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...

স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা ত...

নিজস্ব প্রতিবেদকস্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়...

মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছ...

নিজস্ব প্রতিবেদকমিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
➤ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
➤ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
➤ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
➤ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
➤ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত
➤ জেলা পরিষদ প্রশাসককে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির ফূলেল শুভেচ্ছা
➤ বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন
➤ ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কুবির ৩ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত
➤ কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে বসবাস করছেন, নিচ্ছেন বাড়িভাড়াও
➤ কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল বরখাস্ত
➤ দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
➤ পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১
➤ তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক
➤ লাকসামে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় জি ডি
➤ দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
➤ তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir