প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jul 2026, 10:28 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
জিআর পরোয়ানাভুক্ত ২ জন, ধর্ষণচেষ্টার মামলার পলাতকসহ নিয়মিত মামলার আরও ৩ আসামি আটক
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ নিয়মিত মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি উপজেলার জিরুইন (ইসমাইল ভূইয়া বাড়ি) এলাকার বাচ্চু ভূইয়ার ছেলে মো. ইয়াছিন (২২) এবং একই এলাকার ফুল মিয়ার ছেলে শরীফুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়।
এদিকে, থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি উত্তর চান্দলা (হাজী সাদেকের বাড়ি) এলাকার আলমগীরের ছেলে দ্বীন ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার পলাতক দুই আসামি কান্দুঘর (রাজাবাড়ি) এলাকার নবু মিয়ার ছেলে মো. রানা (২৬) এবং জাকির হোসেনের ছেলে মো. তৌকির আহাম্মদকে (২৫) গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
আয়েশা আক্তাররাত গভীর হলে কুমিল্লা নগরীর ব্যস্ততা কমে আসে। ফাঁকা হতে থাকে সড়ক। আর তখনই বাড়ে সাধারণ মা...
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
আয়েশা আক্তারস্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরি...
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা ত...
নিজস্ব প্রতিবেদকস্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়...
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছ...
নিজস্ব প্রতিবেদকমিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে...