প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2026, 9:54 AM
সকল বিপদে সবার আগে আপনাদের পাশে থাকবো- ওসি লালমাই
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা খিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়কালে মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন লালমাই থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমান| বক্তব্যের শুরুতেই তিনি জনগণের সেবায় সর্বদা পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন|
ওসি মিজানুর রহমান বলেন,"আমার ব্যবহৃত মোবাইল ন¤^রটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টাই খোলা থাকে| যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে নিঃসংকোচে ফোন দেবেন| আপনাদের সকল বিপদে সবার আগে আমি পাশে থাকবো—ভাই, বন্ধু কিংবা সন্তান হয়ে| আমরা আপনাদের দূরের কেউ নই| চাকরির সুবাদে সরকার আমাকে এখানে পোস্টিং দিয়েছে; তাই যতদিন এখানে আছি, আপনারাই আমার আপনজন|"
জনসাধারণকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, যেভাবে পুলিশ তাদের পাশে থাকবে, ঠিক একইভাবে অর্পিত দায়িত্ব পালনে সাধারণ জনগণকেও তাদের পাশে থাকতে হবে|
বক্তব্যে ওসি আরো বলেন, মব ও গুজব প্রতিরোধ, মব সৃষ্টি করা কিংবা ফেইক নিউজের মাধ্যমে যেন কেউ অপপ্রচার চালাতে না পারে, সে বিষয়ে সকলকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানাই|
বিশেষ করে, গ্রামের ছোট ছোট ছেলে ও যুবসমাজ যে অনলাইন জুয়ার প্রতি ঝুঁকছে, তার ভয়াবহতা উল্লেখ করে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি|
এছাড়াও, এলাকায় চুরি-ডাকাতি বা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ামাত্রই লালমাই থানার ডিউটি অফিসার কিংবা ওসির ন¤^রে সরাসরি কল দিতে বলেন|
অপরাধের মূল কারণ হিসেবে অবৈধ অস্ত্রের ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ গোপনে অবৈধ অস্ত্র লুকিয়ে রাখলে তা পুলিশকে জানান| একই সাথে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করে তিনি বলেন—মাদকের সাথে কোনো আপস করা হবে না| বক্তব্যের শেষে তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে জানান, লালমাই থানায় তাঁর মেয়াদকালে দিন-রাত ২৪ ঘণ্টা তিনি ও তাঁর টিম লালমাইবাসীকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাবেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...