প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jul 2026, 8:24 AM
যাচাইকৃত তথ্য পরিবেশনই একজন সাংবাদিকের বড় দায়িত্ব -পিআইবি মহাপরিচালক
কাজী নজরুল ইসলাম
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, সত্য ও যাচাইকৃত তথ্য পরিবেশনই একজন সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব। প্রত্যেক সাংবাদিককে নিজস্ব বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে হবে। একজন সাংবাদিক নিজেই একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হতে পারেন, যদি তিনি সততা, দক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজগ্ করেন। গতকাল শনিবার ২৫ জুলাই বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআইবি মহাপরিচালক আরো বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ দেশের সাংবাদিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে যাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদেরও নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবেচাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...