প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) ছেড়ে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার লি কাং-ইন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অ্যাতলেতিকো ক্লাব কর্তৃপক্ষ।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 26 Jul 2026, 8:29 AM
গ্রিজমানের অভাব পূরণ করতে পিএসজি তারকাকে দলে ভেড়াল অ্যাতলেতিকো
ট্রান্সফার ফির পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে, এই চুক্তির অঙ্ক ৩৫ থেকে ৪০ মিলিয়ন ইউরোর (প্রায় ৩৯.৮ থেকে ৪৫.৫ মিলিয়ন ডলার) মধ্যে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন লি কাং-ইন। যদিও দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি।
দক্ষিণ কোরিয়ার ইনচনে জন্ম নেওয়া কাং-ইন অবশ্য স্প্যানিশ ফুটবলের অচেনা কেউ নন। মাত্র ১০ বছর বয়সে তিনি পাড়ি জমান স্পেনে, যোগ দেন ভ্যালেন্সিয়ার ফুটবল অ্যাকাডেমিতে। পরবর্তীতে ভ্যালেন্সিয়ার হয়ে ৬২টি ম্যাচে মাঠে নামেন। মায়োর্কার হয়ে কিছুদিন খেলার পর ২০২৩ সালে তিনি ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দেন।
গত মৌসুমে লা লিগায় চতুর্থ স্থানে থেকে শেষ করা এবং কোপা দেল রেই-এর ফাইনালে ওঠা অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে এবার নিজের নতুন ইনিংস শুরু করবেন এই কোরিয়ান তারকা। আতলেতিকোর ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অঁতোয়ান গ্রিজমান এমএলএসে পাড়ি জমানোয় দলে যে সৃজনশীলতার শূন্যতা তৈরি হয়েছে, কাং-ইনকে দিয়ে সেটিই পূরণ করতে চাইছে সিমিওনের দল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...