প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2026, 12:07 AM
অনার্স পরীক্ষার্থীদের নিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
সজিব মাহমুদ
জাতীয় বিশ্বিবদ্যালয় আওতাধীন অনার্স প্রথম বর্ষের পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
রবিবার (২৬ জুলাই) বাদ আসর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা মসজিদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. কাজী আকিব আবদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় অবলম্বন করবেন না। এই শিক্ষা আপনাদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম। আপনাদের পাশে ছাত্রশিবির সবসময় থাকবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনির হোসেন, কলেজ শাখা সেক্রেটারি ইফতিয়ার আহমেদ সাব্বির, সাখাওয়াত সাঈদীসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহ...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা রাষ্ট...
মহিউদ্দিন আকাশ (ব্যুরো চীফ,কুমিল্লা)ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসার...
ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য, জলাবদ্ধতার ঝুঁ...
মোঃ আবদুল আলীম খান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ছোট-বড় হাটবাজারে...