...
শিরোনাম
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার ⁜ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন ⁜ থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি ⁜ আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ ⁜ আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ ⁜ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ ⁜ মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ ⁜ যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার ⁜ উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ কাজ ⁜ কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ্ধার ⁜ কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা ⁜ বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা ⁜ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা রাষ্ট্রীয় সম্মানি বরাদ্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য, জলাবদ্ধতার ঝুঁকিতে পথচারীরা ⁜ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই: মূল অভিযুক্ত ৩ জন গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ⁜ বুড়িচংয়ে এমপি ডাবলহোন্ডা কাপ ফুটবলের ৬ষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত ⁜ দাউদকান্দি নোয়াদ্দায় ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Jul 2026, 8:35 AM

...
কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার News Image

বিশেষ প্রতিনিধি

কুমিল্লায় আকস্মিক ও অস্বাভাবিকভাবে বেড়েছে সবজি, মাছ এবং মাংসের দাম। বিশেষ করে ইলিশ ও কাঁচা মরিচের দাম পৌঁছেছে আকাশছোঁয়া পর্যায়ে। নিত্যপণ্যের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে চরম বিপাকে পড়েছেন জেলার নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি মিলছে না বললেই চলে। ​ সোমবার  বাজার ঘুরে নিত্যপণ্যের বাজারদরের এই চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজিই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন ১২০ টাকা, পটল ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা, করলা ১৫০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, গাজর ১২০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা এবং শিম বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়া মাঝারি আকারের প্রতিটি লাউ ১০০ থেকে ১৫০ টাকা এবং এক হালি লেবু ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে তুলনামূলক কম দামে মিলছে কেবল পেঁপে (৪০ টাকা কেজি) ও আলু (৩৫ টাকা কেজি)।

মাছের বাজারে রুই মাছ (৮০০ গ্রাম থেকে ১ কেজি সাইজ) প্রতি কেজি ৩৫০ টাকা, পাঙাশ ১৬০ টাকা এবং ছোট সাইজের তেলাপিয়া ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে ইলিশের বাজার। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় এবং এক কেজি ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা। ​অন্যদিকে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা, কক মুরগি ৩০০ টাকা, সোনালি মুরগি ৩৫০ টাকা এবং লেয়ার ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা।

বাজার করতে আসা গৃহিণী সালমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাজারের যে অবস্থা, তাতে শাকসবজি কিনতেই নাভিশ্বাস উঠছে। মাছ-মাংস কেনা তো এখন কল্পনার বাইরে।’ আরেক ক্রেতা সুলতান আহমেদ ও লিমন বলেন, ‘সপ্তাহের ব্যবধানে যেভাবে দাম বেড়েছে, তাতে সাধারণ মানুষের বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। বাজার তদারকিতে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।’

​অন্যদিকে, সবজি বিক্রেতা আক্তার হোসেন ও রিফাত জানান, নিমসার আড়ত থেকে চড়া দামে কিনে তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা বলেন, ‘বন্যা পরিস্থিতি ও টানা বৃষ্টির কারণে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকি দেওয়া হয়েছে। আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হলে পণ্যের দামও কমে আসবে।’ তবে কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে অতিরিক্ত মুনাফা করছেন বলেও মন্তব্য করেন তিনি।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ   টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...

প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...

থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি

২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...

আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ

সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...

আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ

বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ

এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
➤ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
➤ থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
➤ আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
➤ আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
➤ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
➤ মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ
➤ যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার
➤ উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ কাজ
➤ কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ্ধার
➤ কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
➤ বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
➤ ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
➤ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা রাষ্ট্রীয় সম্মানি বরাদ্দ
➤ ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য, জলাবদ্ধতার ঝুঁকিতে পথচারীরা
➤ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই: মূল অভিযুক্ত ৩ জন গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার
➤ বুড়িচংয়ে এমপি ডাবলহোন্ডা কাপ ফুটবলের ৬ষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত
➤ দাউদকান্দি নোয়াদ্দায় ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir