...
শিরোনাম
কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা ⁜ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান ⁜ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার ⁜ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার ⁜ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮ ⁜ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন ⁜ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার ⁜ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা! ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং বারেশ্বরে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক ⁜ বাঙ্গরায় মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদা তুলে মাদক সেবন, চক্রের ৪ সদস্য আটক, আলেম সমাজের উদ্বেগ ⁜ বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ২১১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান ⁜ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার ⁜ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Jul 2026, 8:38 AM

...
অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের News Image

দেশে এনজিও, ফাউন্ডেশন, ট্রাস্ট এবং কমিউনিটিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান ধারাবাহিক বাড়ছে। উৎপাদন, মূল্য সংযোজন (জিভিএ) ও শ্রমব্যয় সূচকেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

কিন্তু নেতৃত্বের পদে নারীর অংশগ্রহণ এখনো খুবই কম।

চলতি মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জরিপের বরাতে বাংলাদেশ প্রতিদিন এক প্রতিবেদনে জানায়, জরিপভুক্ত ৪৭৬ অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২০টিতে প্রধান হিসেবে রয়েছেন নারী। বিপরীতে ৪৫৬ প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন পুরুষ। অর্থাৎ প্রতিষ্ঠানপ্রধানের মধ্যে নারীর অংশ মাত্র ৪ দশমিক ২০ শতাংশ, যেখানে পুরুষের অংশ ৯৫ দশমিক ৮০ শতাংশ।

 বিবিএসের ‘বাংলাদেশের পাঁচটি কৌশলগত অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর কেস স্টাডি’ শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়েছে, এই অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে ৭০ দশমিক ৫৯ শতাংশ ট্রাস্ট বা ফাউন্ডেশনভিত্তিক প্রতিষ্ঠান। ১৮ দশমিক ৪৯ শতাংশ কমিউনিটিভিত্তিক এবং ১০ দশমিক ৯২ শতাংশ সদস্যভিত্তিক সংগঠন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে মোট কর্মসংস্থান দাঁড়িয়েছে ৭ হাজার ৪০২ জন, যা আগের অর্থবছরে ছিল ৭ হাজার ২২৭ জন। অর্থাৎ এক বছরে কর্মসংস্থান বেড়েছে ১৭৫ জন।

চার প্রান্তিকেই কর্মসংস্থান বৃদ্ধির ধারা বজায় ছিল। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে কর্মসংস্থান ছিল ৭ হাজার ২৭৮ জন। দ্বিতীয় প্রান্তিকে তা বেড়ে হয় ৭ হাজার ৩৫৩ জন, তৃতীয় প্রান্তিকে ৭ হাজার ৪১৯ জন এবং চতুর্থ প্রান্তিকে ৭ হাজার ৫৫৮ জনে পৌঁছায়।

অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরে প্রথম থেকে চতুর্থ প্রান্তিকে কর্মসংস্থান ছিল যথাক্রমে ৭ হাজার ২০৬, ৭ হাজার ১৩৩, ৭ হাজার ৩১০ ও ৭ হাজার ২৫৯ জন। দুই অর্থবছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, শেষ প্রান্তিকে কর্মসংস্থান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে বেড়েছে শ্রমব্যয়ও। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে মোট কর্মসংস্থান ব্যয় হয়েছে ১ হাজার ৩৮৯ দশমিক ২ মিলিয়ন টাকা, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন। চার প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ ব্যয় হয়েছে চতুর্থ প্রান্তিকে, ৩৬৩ দশমিক ৮৮ মিলিয়ন টাকা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে ব্যয় ছিল যথাক্রমে ৩৮৮ দশমিক ৪১, ৩৪০ দশমিক ৩ ও ৩৪৬ দশমিক ৭০ মিলিয়ন টাকা।

জরিপ অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মোট আউটপুট দাঁড়িয়েছে ২ হাজার ৫৩ দশমিক ৯৮ মিলিয়ন টাকা, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৯৯২ দশমিক ২৩ মিলিয়ন। একই সময়ে মোট মূল্য সংযোজন (জিভিএ) বেড়ে ১ হাজার ৫৬৩ দশমিক ৫৫ মিলিয়ন টাকায় পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৫২৮ দশমিক ২৭ মিলিয়ন। ২০২৩-২৪ অর্থবছরের চার প্রান্তিকেই জিভিএ ৩৮২ থেকে ৪০৭ মিলিয়ন টাকার মধ্যে ছিল, যার মধ্যে সর্বোচ্চ মূল্য সংযোজন হয়েছে চতুর্থ প্রান্তিকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ খাতে শ্রমব্যয়ের অংশ অত্যন্ত বেশি। ২০২৩-২৪ অর্থবছরে শ্রমব্যয় মোট মূল্য সংযোজনের ৮৮ দশমিক ৮৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৮৭ দশমিক ৩ শতাংশের চেয়ে বেশি। এটি ইঙ্গিত করে যে অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত জনবলনির্ভর।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ইসলামপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত...

ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থল...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:ব্রেইন স্ট্রোকের গুরুতর অসুস্থতা কাটিয়ে আবারও কর...

কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তা...

হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভ...

কুমিল্লা প্রতিনিধি:হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা আজ ১১...

দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪  লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ  আন্তঃজেলা চোর গ্রেপ্তার
দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...

মোঃ আক্তার হোসেন​কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়েনেও...

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
➤ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
➤ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
➤ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
➤ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
➤ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
➤ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার
➤ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং বারেশ্বরে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক
➤ বাঙ্গরায় মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদা তুলে মাদক সেবন, চক্রের ৪ সদস্য আটক, আলেম সমাজের উদ্বেগ
➤ বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ২১১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান
➤ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
➤ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir