...
শিরোনাম
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜ চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’! ⁜ কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য ⁜ বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন ⁜ ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল ⁜ ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন ⁜ বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আলহাজ্ব হাফেজ নজির আহাম্মদ ⁜ চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার ⁜ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন ⁜ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ⁜ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার ⁜ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা ⁜ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি ⁜ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান ⁜ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০ ⁜ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2026, 9:06 AM

...
খোলা আকাশের নিচে ভুক্তভোগীদের জীবনযাপন News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ৩টি বসতঘর ভাংচুর করে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে| এ সময়

ভুক্তভোগীর পরিবার বাঁধা দিলে নারী-পুরুষসহ ৩ জনে মারধর করে গুরুতর আহত করেছে| মঙ্গলবার দুপুরে সরেজমিনে

গিয়ে দেখা যায় খোলা আকাশের নিচে জীবন-যাপন করছে ভূক্তভোগী পরিবার গুলো| এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের

পক্ষে আব্দুল মতিন সাজু প্রধান অভিযুক্ত আমিনুল হক তুহিনকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখপূর্বক

অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনের নামে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন| চৌদ্দগ্রাম থানার

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ হোসাইন ঘটনার সত্যতা ¯^ীকার করে মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা

চলছে বলে জানিয়েছেন|

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামের

মৃত আব্দুল গণির ছেলে আমিনুল হক তুহিন গংদের সাথে ভুক্তভোগী আব্দুল মতিন সাজুদের জমি সংক্রান্ত বিরোধ

চলে আসছিলো| এরই জেরে গত শনিবার বিকালে প্রধান অভিযুক্ত আমিনুল হক তুহিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী

বহিরাগত সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আব্দুল মতিন সাজু ও তার অপর ভাইদের তিনটি টিনশেড ঘর, বাড়ীর

টিনের সীমান প্রাচীর, ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ভাংচুর, গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ, নগদ অর্থ, দামী

জিনিসপত্র ও মোবাইল ফোন ও ¯^র্ণালঙ্কার (৪ ভরি ওজন) লুটপাট করেছে| এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে

জানা গেছে|

হামলার ঘটনায় নারী সহ অন্তত তিনজন আহত হয়েছে| আহতরা হলো: ভুক্তভোগি আব্দুল মমিন সুজন, আব্দুল মতিন

সাজু ও সাজুর স্ত্রী শারমিন আক্তার| স্থানীয়দের সহযোগিতায় আহতের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য

কমপ্লেক্সে নিয়ে যায়| পরে চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত সুজন ও সাজুকে উন্নত চিকিৎসার জন্য

কুমিল্লায় প্রেরণ করা হয়েছে| এ ঘটনায় ভুক্তভোগিদের পক্ষে আব্দুল মতিন সাজু বাদী হয়ে একই ইউনিয়নের মৃত

আব্দুল গণির ছেলে আমিনুল হক তুহিনকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও

৪০/৫০ জনের নামে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন| ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| এখনো

ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে|

এদিকে, আকষ্মিক সন্ত্রাসী হামলায় বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় তিনটি পরিবার অসহায়ের মত খোলা

আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছেন| অবিল¤ে^ প্রধান অভিযুক্ত আমিনুল হক তুহিন সহ সন্ত্রাসী হামলার

সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগির পরিবার|

এ ব্যাপারে ভুক্তভোগি আব্দুল মতিন এর বৃদ্ধ মা ছেনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, ঘটনার দিন আমরা দাওয়াতে

গিয়েছিলাম| গত শনিবার মাদক ব্যবসায়ী তুহিনের নেতৃত্বে কমপক্ষে ১০০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন

আমার বাড়ীকে অতর্কিত হামলা করে আমার তিন ছেলের বসতঘরগুলো ভাংচুর করে| এ সময় হামলাকারীরা ঘরে থাকা

আসবাবপত্র, নগদ অর্থ, মূল্যবান কাগজপত্র সহ ৪ ভরি ¯^র্ণালঙ্কার লুট করে নিয়ে যায়| এতে ২০ লক্ষাধিক টাকার

ক্ষয়ক্ষতি হয়| খবর পেয়ে আমরা বাড়ীতে আসলে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের উপরও হামলা করে| এতে আমার দুই


ছেলে আব্দুল মমিন, আব্দুল মতিন এবং পুত্রবধূ শারমিন গুরুতর আহত হয়| আমি অবিল¤ে^ এ ঘটনার সাথে জড়িতদের

দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি|

গুরুতর আহত শারমিন আক্তার বলেন, এ বাড়িতে বিয়ে হওয়ার পর থেকেই মাদক ব্যবসায়ী তুহিনের অত্যাচারে আমরা

অতিষ্ঠ| গত দেড় বছরে তুহিনের নেতৃত্বে আমাদের উপর অন্তত তিনবার হামলা হয়েছে| তাদের এমন অত্যাচার-

অনাচারে আজ আমরা জর্জরিত| আমার ¯^ামীকে বাঁচাতে গিয়ে ওইদিন আমিও হামলার শিকার হয়েছি| আমার

একটি হাত ভেঙে গেছে| আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি|

এ ব্যাপারে জখমী আব্দুল মমিন সুজন বলেন, আমার বাবা ১৯৯৬ সালে উক্ত জায়গা ক্রয় করেছেন| এরপর থেকে প্রায় ২০

বছর ধরে আমরা এ জায়গায় বাড়িঘর নির্মাণ করে আমরা ৩ ভাই বসবাস করছি| ৫ আগস্ট ২০২৪ সরকার পরিবর্তনের পর

এই পর্যন্ত ৩ বার হামলা করে আমাদের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে| আমাদেরকেও মারধর করে আহত করেছে|

সর্বশেষ গত ২৫ জুলাই শনিবার বিকালে বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাদের বাড়ি-ঘর গুড়িয়ে দিয়ে আমাদের

সেখান থেকে উচ্ছেদ করে দিয়েছে| আমি বাঁধা দিলে আমাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত ও আমার ভাই ও তার

স্ত্রীকেও মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে| আমরা চৌদ্দগ্রাম থানায় প্রত্যেকটা ঘটনায় মামলা দায়ের করেছি|

এ বিষয়ে প্রধান অভিযুক্ত আমিনুল হক তুহিন জানান, মৃত আবদুল খালেকের ছেলেরা জোরপূর্বক ভাবে আমাদের

জায়গা দখল করে রেখেছে| আমি সামাজিক ভাবে চেষ্টা করে তা সমাধান করতে পারিনি| তাই আমার পৈত্রিক

সম্পত্তি এলাকাবাসীকে নিয়ে দখলদার থেকে উদ্ধার করেছি|

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন, বাতিসার হামলা ও ভাংচুরের ঘটনায়

ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে| তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...

চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...

কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...

বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...

বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...

ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...

মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...

ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে  " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...

বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী  উ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
➤ চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
➤ কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য
➤ বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন
➤ ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
➤ ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন
➤ বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আলহাজ্ব হাফেজ নজির আহাম্মদ
➤ চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার
➤ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন
➤ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
➤ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
➤ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
➤ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি
➤ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান
➤ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir