...
শিরোনাম
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি ⁜ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ ⁜ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে ⁜ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা ⁜ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ ⁜ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ। ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন ⁜ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক ⁜ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার! ⁜ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি ⁜ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক ⁜ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2026, 9:08 AM

...
এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদের সনাতনী সমাজের সংবাদ সম্মেলন News Image
আয়েশা আক্তার

কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য( এমপি) মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সনাতনী সমাজ। 

মঙ্গলবার (২৮ জুলাই)  বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সনাতনী জোটের সভাপতি বলেন, আপনারা অবগত আছেন যে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা ৬ আসনের মাননীয় এমপি  মনিরুল হক চৌধুরী ও ছিনতাইকারীদের হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রীকে নিয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে।  তাঁকে জড়িয়ে সেই মহলটি মিথ্যা কুৎসিত প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা সনাতনী সমাজ এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আপনারা জানেন, গত মে মাসে বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা আমাদের এক সনাতনি ভাই বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার পথে ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত হন।  বুলেট বৈরাগির মৃত্যুর পর তার পরিবার তার শিশু সন্তানকে সান্তনা দিতে তার বাসায় ছুটে যান মানবিক এমপি মনিরুল হক চৌধুরী।  তিনি বুলেট বৈরাগীর বাবা-মা স্ত্রীর সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। তাদের একমাত্র সন্তান  বুলেট বৈরাগীকে হারিয়ে পরিবার যখন দিকপালহীন হয়ে পড়েছে তখন তাদের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন মনিরুল হক চৌধুরী এমপি। বুলেট বৈরাগীর পরিবারকে আর্থিক সহযোগিতাও প্রদান করেন। তিনি বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দেয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। বুলেট বৈরাগী হক্যাকান্ডে সুষ্ঠু বিচার দাবিতে তিনি সংসদে কথা বলেছেন,  মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথেও কথা বলেছেন। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমাদের সনাতনি সমাজে বিষয়টি ইতিবাচক ভাবে প্রশংসিত হয়।  

কিন্তু এমন একটি মহৎ কাজকে ভিন্ন অর্থ দাঁড় করিয়ে একটি বিশেষ মহল অপপ্রচার করছে।  আপনারা জানেন গত কয়েকদিন ধরে একটি দলের এমপি কে ঘিরে কিছু কুরুচীপূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সে ইস্যুকে ধামাচাপা দিতে ও ভিন্ন মোড় ঘোরাতে তারা একজন মানবিক ও ধর্মপ্রান এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে এ ধরনের কুৎসিত অপপ্রচার রটাচ্ছে।  যা অত্যন্ত গর্হীত ও নিন্দনীয় কাজ বটে।  আমরা সকল সনাতনী সমাজ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি যারা ফেক আইডি থেকে সম্মানিত ব্যাক্তির সম্মানহানি করছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার হোক। 

তিনি আরও বলেন,  আপনারা জানেন মনিরুল হক  চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকেই কুমিল্লা ৬ আসনের বেশ কিছু উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন।  তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ,  কুমিল্লা ওয়াসা ইতিমধ্যে গঠিত হয়েছে।  কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান রয়েছে।  ঢাকা কুমিল্লা  সরাসরি রেললাইন নির্মাণের বিষয়টিও ইতিমধ্যে বাজেটে অনুমোদন হয়েছে।  এছাড়াও যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন এবং কুমিল্লা শহরকে আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তরের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, সহ সভাপতি অচিন্ত দেবনাথ, হিন্দু বৌদ্ধা খৃষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমল চন্দ্র খোকন, সাধারণ সম্পাদক তাপস কুমার বকসী, জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র তপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, বিএনপি নেতা মাহবুবুল আলম চপলসহ সনাতনী পরিষদের নেতৃবৃন্দ।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে

অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...

মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...

উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে

আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...

নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...

আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...

লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত একাধিক
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...

​মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
➤ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
➤ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
➤ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
➤ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ
➤ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ।
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন
➤ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক
➤ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার!
➤ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি
➤ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক
➤ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir