প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2026, 9:19 AM
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে পড়ে আয়েশা জাহান (১০) নামে এক স্কুল ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। পরিবারে কান্নার রোল | তার এই করুন মৃত্যুতে সহপাঠী, বিদ্যালয়ের শিক্ষকদের ও এলাকায় শোকের ছায়া নেমে আসে | গতকাল মঙ্গলবার ২৮ জুলাই সকালে সদর উপজেলার পশ্চিম সকদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা জাহান পশ্চিম সকদী মেধা বিকাশ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। পশ্চিম সকদী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে আয়েশা স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুলে যাওয়ার পথে পশ্চিম সকদী আফজাল খানের ব্রিক ফিল্ডের পাশে ডাকাতিয়া নদীতে পড়ে যায় |পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের লোকজন এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, দুই মাসে ২৫টি পুশইনের চে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর...
কুমিল্লা-বাঙ্গড্ডা সড়ক যেন এক মরণফাঁদ
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ কুমিল্লা-বাঙ্গড্...
বাঙ্গরা বাজার উপজেলায় গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে স্থ...
বিশেষ প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরাবাজার উপজেলার টনকী ইউনিয়নের ১ নং ওয়ার্ড চৌনপুর পশ্চিমপাড়া এলাকায় গ্র...
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য ও সমৃদ্ধি সরকারের সদ...
কুমিল্লা জেলার নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটিরচেয়ারম্যান মোঃ হেমায়েত উদ...
মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা
ভারতে ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়ার ঘটনায় সরকারের...
আইএমএফের সবুজ সংকেত পেলেই নবম পে স্কেল, সিদ্ধান্ত অক্টোবরে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচির আলোচনা শেষ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের...