প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jul 2026, 12:08 AM
সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে প্রযুক্তির মেলা, প্রদর্শিত হয়েছে ৩৯টি প্রকল্প
আবুল কালাম আজাদ
চালকদের ঘুম ভাঙানোর অ্যালার্ম চশমা, ফেলে দেওয়া মাছের আঁশ ও মুরগীর পাখা থেকে প্লাস্টিক, মানুষের হেঁটে যাওয়া থেকে বিদ্যুৎ উৎপাদন কিংবা কাঠের টুকরো ও ভাতের মাড় দিয়ে তৈরি আধুনিক ব্লক সহ তাকলাগাোন বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেছে কুমিল্লার সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও গবেষকেরা। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন ক্যাম্পাসে বুধবার (২৯জুলাই) দিনব্যাপী গবেষকদের ভিন্ন ভিন্ন গবেষণা ও চিন্তার ফসল নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইনোভেশন ফেয়ার ২০২৬’। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ, বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন, উদ্যোক্তা মনোভাব এবং প্রজেক্ট বেইজড লার্নিংকে উৎসাহিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, গ্রীন ইনোভেশন, স্টার্টআপ অ্যান্ড বিজনেস ইনোভেশন এবং জেনারেল ইনোভেশন—এই ৬টি ক্যাটাগরিতে মোট ৩৯টি প্রকল্প প্রদর্শিত হয়েছে।
সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে মেলার উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। তিনি শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন এবং এসব গবেষণা প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এসময় তিনি বলেন, "বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর। সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ প্রমাণ করেছে, তারা প্রযুক্তিতে কোনভাবেই পিছিয়ে নেই। যেসব প্রকল্প তারা উদ্ভাবন করে প্রদর্শিত করেছে তা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি বলেন - তাদের চিন্তাশক্তি দেখে আমি অভিভূত। এসব প্রকল্প যদি বৃহৎ আকারে করা যায় তবে কুমিল্লাকে সিসিএন রিপ্রেজেন্ট করবে। আমার মনে হয়, কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনায় একসাথে কাজ করার সুযোগ রয়েছে। সিসিএন ক্যাম্পাসের এত সুন্দর পরিবেশ না আসলে বোঝার সুযোগ নেই। সুন্দর ও স্মার্ট কুমিল্লা গড়তে শিক্ষার্থী-গবেষকদের পারস্পরিক সহযোগিতা কামনা করেন তিনি। তাছাড়া এসব প্রযুক্তিকে এগিয়ে নিতে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন নজরুল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানজিনা ইসলাম চৌধুরী সিনথিয়া ও জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ প্রমুখ। সার্বিক সমন্বয় ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিএন শিক্ষা পরিবারের ডেপুটি সি.ই.ও ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম। মেলায় প্রথম স্থান অর্জন করেছে 'অ্যান্টি স্লিপ অ্যালার্ম ফর ড্রাইভার', দ্বিতীয় হয়েছে 'স্মার্ট ব্লাড ডোনেশন অ্যান্ড সার্চিং', তৃতীয় হয়েছে 'স্মার্ট ড্রেনেজ সিস্টেম', চতুর্থ হয়েছে 'বায়োডিগ্রেডেবল প্লাস্টিক' এবং পঞ্চম স্থান অর্জন করেছে 'ন্যাচারাল ফাইবার রিইনফোর্সড পেভার ব্লক' প্রকল্প।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...