প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jul 2026, 12:10 AM
কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সাধা রন সভা ২০২৬ রোটারী সাবেক গভর্নর শিক্ষানুরাগী দিলনাশিঁ মোহসেন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ্ধসঢ়; মো. আলমগীর খান, সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। দিলনাশি মোহসেন বলেন, যৌথ প্রতিষ্ঠানের মূলনীতি হলো ঐক্য, সহযোগিতা এবং সম্মিলিত উন্নয়ন। আমি আশা করি, এই আদর্শকে ধারণ করে কলেজটি আগামী দিনেও গুণগত শিক্ষা নিশ্চিত করবে এবং দক্ষ, সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শাহ মো: আলমগীর খান বলেন, এই কলেজটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং সামাজিক দায়বদ্ধতার
এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। আমাদের
কলেজ বোর্ড পরীক্ষার ফলাফল, শিক্ষা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং সহশিক্ষা
কার্যক্রমে ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করছে।
একটি প্রতিষ্ঠান সুনাম তৈরী হয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা এবং
অভিভাবকদের সহায়তায়, বিশেষ করে আপনাদের সম্মিলিত পরামর্শে ও
সযোগিতায় কুমিল্লা আইডিয়াল কলেজ একটি শিক্ষার পরিবেশ গড়ে
উঠেছে।
সভায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম
মোস্তফা, কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুস সামাদ, কলেজ পরিচালক
রেজাউল খান চৌধুরী, মো: আনোয়ার হোসেন, মাইনুদ্দীন মজুমদার
আনিছুর রহমান মিঠু, মাহমুদা আক্তার, মো. দুলাল হোসেন, আরিফুর রহমান
রিপন, এন কে রিপন, হারুন উর রশিদ। এসময় উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য
পরিচালকগন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...