প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jul 2026, 12:19 AM
কুমিল্লায় চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নারী নিহতের ঘটনায় মামলা : গ্রেফতার-৫
নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাসে চর দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে
টেঁটাযুদ্ধে কোহিনুর আক্তার নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার
দিবাগত রাতে ৬১জনকে আসামী করে মেঘনা থানায় মামলাটি করে নিহতের স্বামী
মো. কাবিল মিয়া। এতে ১৫০ থেকে ২০০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
উক্ত ঘটনায় ৫জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, তিতাসের চরবাটেরার মো. মাইনুদ্দিন (৪০), মো. হান্নান
মিয়া (২৬), আবুল কাশেম বেপারী (৬০), মো. রানা (২১) এবং সাবেক ইউপি সদস্য
(মেম্বার) মো. সুরুজ মিয়া (৬২)। তাদের মধ্যে প্রথম চারজনকে ঘটনার দিন রাতে
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করে আদালতে পাঠানো হয়। পরে হত্যা
মামলায় তাদের এজাহারভুক্ত আসামি করা হয়। অপর আসামী সুরুজ মিয়াকে বুধবার
আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চর
বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন
ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের বিরোধ চলছিল। গত রবিবার দুপুরে তিতাস
উপজেলার ভাটেরারচরের প্রবাসী শাহবাজ ও মজনু মিয়া ব্যক্তিগত কাজে মেঘনা
উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান। সেখানে চর বিনোদপুর গ্রামের আলী
আকবর ও তার লোকজন তাদের মারধর করে আটকে রাখেন বলে অভিযোগ উঠে। খবর
পেয়ে চরবাটেরার লোকজন গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসেন।
এর জেরে সেদিন বিকালে দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধ শুরু হয়। সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত
চলে। এতে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে চর বিনোদপুর
গ্রামের ট্রলারচালক কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর আক্তারের গলায় টেঁটা বিদ্ধ হলে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম মামলা ও আসামী
আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িত অন্য
আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...