প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2026, 3:12 PM
আলোকিত জগতপুরের উদ্যোগে ৯৭ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং পৌরসভার আলোকিত জগতপুরের উদ্যোগে বৃত্তি পরীক্ষা পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ জুলাই শুক্রবার সকাল ৮টায় জগতপুর আফতাবিয়া দারুল হুদা ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষার মানোন্নয়ন প্রতিশ্রুতিবোধক সংগঠন, আলোকিত জগতপুর , এর উদ্যোগে সম্প্রতি একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। উক্ত পরীক্ষায় ২৫ জন ট্যালেন্টপুল ৭২ জন সাধারণ গ্রেডসহ ৯৭ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ দেওয়া করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়ধুশিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ অহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সহকারী অধ্যাপক ডঃ মোঃ মেহেদী হাসান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জগতপুর এ ডি এইচ ফাজিল ডিগ্রী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ কবির হোসেন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার ম্যানেজার মোঃ আব্দুল হান্নান, ফকিরবাজার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল খালেক ভূঁইয়া, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোহাম্মদ ইসরাফিল আলম, ইস্টার্ন ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া, সাদকপুর আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ ফারুক চৌধুরী, স্বপ্নের বুড়িচং সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাব্বির আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলাম বুড়িচং পৌরসভার আমীর মোঃ তাজুল ইসলাম। মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, রেজাউল হক ও নাহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসেম মেম্বার, আব্দুল জলিল, মাজেদুল ইসলাম মেম্বার, ইউসুফ মেম্বার, আব্দুর রব মেম্বার, মেজবাউল হক খান চৌধুরী, মোঃ সাইদুর রহমান, সানাউল্লাহ মোল্লাহ,মোঃ আব্দুল বারী ভূঁইয়া, মোঃ আব্দুল লতিফ মেম্বার, হাজী শাহজাহান, মোঃ শরিফুল ইসলাম মেম্বার, মোহাম্মদ ইসহাক মেম্বার, ফরিদ মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, ইমরুল হাসান মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...