প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 1 Aug 2026, 10:32 PM
আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন
বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিনের বাফুফে অধ্যায় শেষ হয়েছিল ২০২৪ সালে| বাফুফেতে না থাকলেও দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা সাফে সভাপতি পদ ঠিকই টিকিয়ে রেখেছেন| গতকাল শনিবার ভুটানের থিম্পুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন| ২০০৮ সালে বাফুফে সভাপতি হন সালাউদ্দিন| এরপরের বছরই সাফ সভাপতিও নির্বাচিত হন| ২০০৯ থেকে টানা তিনি এই পদে নির্বাচিত হয়ে যাচ্ছেন| সাফের গঠনতন্ত্রে সভাপতি দুই মেয়াদের বেশি নয়, ৭০ বছরের বেশি কেউ কমিটিতে থাকতে পারবে না এ রকম বিষয় গঠনতন্ত্রে ছিল| গত বছর গঠনতত্ত্ব সংশোধন করে এগুলো প্রত্যাহার করা হয়| তখনই নিশ্চিত ছিল সালাউদ্দিন আবার সভাপতি হচ্ছেন| সাফে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সদস্য দেশের সমর্থন ও প্রস্তাব লাগে| কাজী সালাউদ্দিন এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এই সমর্থন নেননি| দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বাফুফের বর্তমান কমিটি সালাউদ্দিনকে সমর্থন দেওয়ার মতো অবস্থায় ছিল না| তাই সালাউদ্দিন নেপাল ও ভুটান থেকে সমর্থন নিয়ে সভাপতি পদে দাঁড়িয়েছেন| সাফের নির্বাচনের মনোনয়ন জমা ও প্রত্যাহার মাস খানেক আগেই শেষ হয়েছে| সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়া ছিল শুধু আনুষ্ঠানিকতা| গতকাল ভুটানের থিম্পুতে কংগ্রেসে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়| বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নির্বাহী সদস্য হয়েছেন| গতকাল শনিবার বিকেলে সাফের ড্র রয়েছে| নেপাল ফিফার নিষেধাজ্ঞায় থাকায় তারা ড্রতে নেই| কংগ্রেসে নেপালকে সেপ্টে¤^র পর্যন্ত সময় দেওয়া হয়েছে| এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে টুর্নামেন্টে খেলতে পারবে অন্যথায় নয়| নেপালের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে ¯^াগতিক বাংলাদেশের গ্রুপে পড়বে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন
হুট করে ¯^স্তির খবর পেল দেশের ক্রিকেট| অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছি...
বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে
নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)| একই সঙ্গে ক্লাব...
আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট
উত্তর আমেরিকা বিশ^কাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় উদযাপনের সময় মালভিনাস (ফকল্যান্ডস)...
ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের
এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার আবারও ইরানে ‘খুব কঠোরভাবে’ হামল...
ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র
এফএনএস বিদেশ: রাশিয়ার সরবরাহ করা স্যাটেলাইট নজরদারি ও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য (সিগন্যালস ইন্টেলিজেন...
সিউটায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
এফএনএস বিদেশ: গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার অভিবাসী মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটায় প...