প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 1 Aug 2026, 10:33 PM
আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট
উত্তর আমেরিকা বিশ^কাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় উদযাপনের সময় মালভিনাস (ফকল্যান্ডস) দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শন ও স্লোগান দেওয়া নিয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই| তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফুটবল এবং রাজনীতিকে একসঙ্গে মেলানো মোটেও সমীচীন নয়| প্রেসিডেন্ট মিলেই বলেন, ফুটবল স্রেফ একটি খেলা| খেলোয়াড়দের আবেগপ্রবণ আচরণ বা রাজনৈতিক বক্তব্য বিশ^মঞ্চে কূটনৈতিক জটিলতা ˆতরি করতে পারে| দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক ও কূটনৈতিক আলোচনাই একমাত্র সঠিক উপায়, কোনো ফুটবল ম্যাচের উদযাপন নয়| ১৯৮৬ সালের বিশ^কাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো মারাদোনার সেই ঐতিহাসিক গোলগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যারাডোনার কোনো গোলই আমাদের মালভিনাস ফিরিয়ে দিতে পারেনি|’ সাক্ষাৎকারে নিজের অবস্থানের সমর্থনে পপ সম্রাট এলভিস প্রেসলির উদাহরণ টেনে আনেন মিলেই| তিনি বলেন, ভিয়েতনাম যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে প্রেসলি বলেছিলেন যে তিনি বিনোদন জগতের মানুষ, রাজনীতি নিয়ে মন্তব্য করেন না| তিনি বলেন, ‘তেল আর জল যেমন মেশে না, খেলা আর রাজনীতিও তেমনই আলাদা রাখা উচিত|’ তিনি আরও জানান, জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির অবস্থানের সঙ্গে তিনি একমত| তবে ম্যাচের আবেগ থেকে খেলোয়াড়রা হয়তো এটি করে ফেলেছেন, কিন্তু রাজনীতিকদের ক্ষেত্রে এমনটা ঘটলে তা যুদ্ধের ঘোষণার শামিল হতে পারে| প্রেসিডেন্ট মিলেই দাবি করেন, তার প্রশাসন কূটনৈতিক আলোচনার মাধ্যমে মালভিনাসের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্ব দাবিতে অগ্রগতি অর্জন করেছে| জাতিসংঘ ব্রিটেনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, চীনসহ বিশে^র বিভিন্ন দেশের সমর্থন আদায় করা সম্ভব হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...