...
শিরোনাম
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ ⁜ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান ⁜ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬ ⁜ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ⁜ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর ⁜ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ ⁜ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় ⁜ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ⁜ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক ⁜ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ⁜ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 2 Aug 2026, 8:24 AM

...
সর্বনাশা সাইবার ফাঁদ News Image

সমাজমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়া, ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল, ফেসবুক আইডি হ্যাক ও অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা সাইবার বুলিং- এসব সর্বনাশা ঘটনা এখন অনেক তরুণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইবার জগতে অপমান, ভয়ভীতি ও সামাজিক লাঞ্ছনার মুখে পড়ে একের পর এক তরুণী আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুলিশি তথ্য এবং সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, সাইবার বুলিং, অনলাইনে ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া, ভুয়া কনটেন্ট তৈরি করে ব্ল্যাকমেল কিংবা সমাজমাধ্যমে অপমানজনক প্রচারণার সঙ্গে সম্পর্কিত অন্তত ৩০টি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার বেশির ভাগ ভুক্তভোগীর বয়স ছিল ১৪ থেকে ২৫ বছরের মধ্যে।

বিশেষজ্ঞরা বলছেন, সাইবার হয়রানি কখনো একক কারণ নয়, বরং পারিবারিক চাপ, সামাজিক লজ্জা, মানসিক বিষণ্নতা ও ডিজিটাল অপমান মিলেই অনেককে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। ২০২০ সালের ৯ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার কলেজছাত্রী নন্দিতা চৌধুরী আত্মহত্যা করেন।

পরিবারের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তি তার ফেসবুক আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেয়। বিয়ের মাত্র পাঁচ দিন আগে ঘটে যাওয়া এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। মৃত্যুর আগের দিন থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। এর কয়েক মাস পর ২০২১ সালের ৫ জুলাই রাজধানীর সবুজবাগে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ১৪ বছরের ঊর্মি আত্মহত্যা করেন।

অভিযোগ অনুযায়ী, দুই যুবক তার ছবি ব্যবহার করে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেয় এবং ২০ হাজার টাকা দাবি করে। পরিবারের সঙ্গে কথা বলার কিছুক্ষণের মধ্যেই সে আত্মহত্যা করে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধিতে মামলা হয়, যা বর্তমানে বিচারাধীন।

২০২২ সালেও একাধিক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছন্দা রায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান, আইনজীবী মিতু ফকির এবং কিশোরী কবিতা আক্তারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার বিষয়টি উঠে এলেও, এসব ঘটনার নেপথ্যে মানসিক চাপ, পারিবারিক সংকট অথবা অন্য কোনো সামাজিক কারণ ছিল কি না? সেসব নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে।

তবে তাদের স্বজনরা সাইবার বুলিং এবং ব্লাকমেলিংয়ের অভিযোগ করেছেন।

গত বছরের ১৫ মার্চ পটুয়াখালীর বাউফলে ১৬ বছর বয়সি এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের উত্যক্তের একপর্যায়ে এক তরুণ তার ছবি ফেসবুকে আপত্তিকর মন্তব্যসহ প্রকাশ করে। অপমান সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যার আগে চিরকুটে লিখে যায়, তাকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। এর মাত্র চার দিন পর ১৯ মার্চ গাজীপুরের কালিয়াকৈরে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি, বিদ্যালয়ের নামে পরিচালিত একটি ফেসবুক পেজে শ্রেণিকক্ষের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করে। ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, প্রায় প্রতিটি ক্ষেত্রেই সমাজমাধ্যমে ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া, অনলাইনে অপমান, ব্ল্যাকমেল কিংবা ডিজিটাল হয়রানি একটি বড় মানসিক অভিঘাত তৈরি করেছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. নিয়াজ মোহাম্মদ খান বলেন, আত্মহত্যাকারীদের বড় অংশ দীর্ঘ সময় ধরে বিষণ্নতায় ভোগেন। সাইবার বুলিংয়ের ঘটনাও বর্তমানে আত্মহত্যার অন্যতম ঝুঁকির কারণ হয়ে উঠছে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরাও ভুক্তভোগীকেই দোষারোপ করেন, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে।

পর্যবেক্ষণ অনুযায়ী, আত্মহত্যার ঘটনাগুলোর একটি অংশের সঙ্গে সাইবার হয়রানির সম্পর্ক পাওয়া যায়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তথ্যানুযায়ী, দেশে সাইবার অপরাধের অর্ধেকের বেশি অর্থাৎ ৫০ দশমিক ২৭ শতাংশ ভুক্তভোগী সাইবার বুলিং ও হয়রানির শিকার। এসব অপরাধের ক্ষেত্রে শতকরা প্রায় ৮০ শতাংশ শিকারই নারী ও কিশোরী। সাইবার অপরাধের প্রায় ৫০.২৭ শতাংশ হলো সাইবার বুলিং। বুলিং ও ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশ নারী ও কিশোরী। আক্রান্তদের বড় একটি অংশ তরুণ-তরুণী, বিশেষ করে ১৪ থেকে ২৩ বছর বয়সি।

সংস্থাটির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব বলেন, সাইবারের হয়রানির শিকার বেশির ভাগই আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকেন। যে কারণে বেশির ভাগ অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে থাকেন।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...

কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...

মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের পাশে জামায়াত
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...

যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...

. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
➤ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
➤ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
➤ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড
➤ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর
➤ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ
➤ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়
➤ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
➤ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক
➤ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ
➤ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir