ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। স্বেচ্ছায় সরে না দাঁড়ালে জরুরি অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে তাকে।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 Aug 2026, 8:27 AM
ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম, পদত্যাগ না করলে অনাস্থা ভোট
বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপ ফুটবলের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো।তুমুল বিরোধিতার মুখে সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হওয়ার পর শনিবার সকালে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়ে দেয়, ইনফান্তিনোর ওপর তারা আস্থা হারিয়েছে। এখন তারা ইনফান্তিনোর পদত্যাগ চায়।
ফিফার অন্দরমহলেই ক্ষোভ তৈরি হয়েছে। ফিফার কর্মীরা এ বিদ্রোহের নাম দিয়েছেন ‘দানব বধ’ (কিল দ্য মনস্টার)।এমন পরিস্থিতির মাঝেই এল উয়েফার এ বিবৃতি।
উয়েফার এই অবস্থানকে তাৎক্ষণিকভাবে জোরালো সমর্থন জানিয়েছে ইংল্যান্ডের দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। তারা বলেছে, ‘আমরা উয়েফার অবস্থানকে পুরোপুরি সমর্থন করি। বিশ্বব্যাপী ফুটবল যেন স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে ফিফার নেতৃত্ব ও শাসনব্যবস্থার একটি পূর্ণাঙ্গ ও কঠোর পর্যালোচনা এখন সময়ের দাবি।’
ফিফার শীর্ষ পর্যায়ে পরিবর্তনের ডাক দিয়ে উয়েফা তাদের বিবৃতিতে বলেছে, পর্দার আড়ালে থাকা কিছু মানুষের বানানো গোপন ছক আর তড়িঘড়ি তা বাস্তবায়নের এ নোংরা খেলা এভাবে চলতে পারে না।
এতে আরো বলা হয়েছে, আগামী কয়েক দিন ও সপ্তাহে উয়েফা তার সদস্য অ্যাসোসিয়েশন ও অন্যান্য কনফেডারেশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য পরিকল্পনাও প্রস্তুত করা হবে। 'ফিফার বর্তমান নেতৃত্বের ওপর শুধু উয়েফার নয়, ফুটবল পরিবারের আরো অনেক সদস্যই আস্থাই হারিয়েছে।
উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, “২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার জন্য ফিফার সদস্য সংগঠনের কাছে সমর্থন চাওয়ার সময় ইনফান্তিনো স্টেকহোল্ডারদের বলেছিলেন, ‘ফিফার টাকা আপনাদেরই টাকা। এটা ফিফা সভাপতির পকেটের টাকা নয়। আপনারা জাতীয় অ্যাসোসিয়েশন, তাই ফিফার অর্থ কেবল ফুটবলের উন্নয়নের কাজেই ব্যবহার করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়।’ এই দুটি প্রতিশ্রুতি পালনেই তিনি ব্যর্থ হয়েছেন। আড়ালে বসে যে নোংরা আর অস্বচ্ছ চুক্তির ছক তিনি কষেছিলেন এবং তা জোর করে চাপিয়ে দিতে চেয়েছিলেন, তার মধ্যে বিন্দুমাত্র স্বচ্ছতার ছিল না। তা ছাড়া রিজার্ভ ফান্ডের পরিমাণ ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও ফুটবলের বৃহত্তর স্বার্থে অ্যাসোসিয়েশনগুলোর এই বিপুল অর্থ কাজে লাগাতেও তিনি ব্যর্থ।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, বিদ্যমান ফিফা ফরোয়ার্ড কর্মসূচির মাধ্যমে কীভাবে নতুন করে সম্পদ বণ্টন করা যায়, সে ব্যাপারে বিশ্বজুড়ে ফুটবল অঙ্গনের অংশীদার ও স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে উয়েফা এখনই কাজ শুরু করবে। ফিফার ব্যাংক অ্যাকাউন্টে অলস পড়ে থাকা ওই অর্থের কিছুটা আমাদের এখনই ব্যবহার করতে হবে। ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিতে তৃণমূল পর্যায়ে এবং বৃহত্তর ফুটবলে যে গতির সঞ্চার করা প্রয়োজন, তার জন্যই এই অর্থ কাজে লাগাতে হবে। কিন্তু এর জন্য ঘরের সোনা-দানা বিক্রির দরকার নেই। গোটা ফুটবল দুনিয়ার জন্যই এটি এক বিরাট জয়। তবে এখানেই গল্পের শেষ হতে দেওয়া যাবে না। প্রস্তাবটি বাতিল হয়েছে ঠিকই, কিন্তু ফিফার ওপর হারানো আস্থা ফিরিয়ে আনার আসল কাজ সবে শুরু হয়েছে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ৩০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা প্রকাশের পর থেকেই ফুটবল দুনিয়ার তোপের মুখে পড়েন ইনফান্তিনো।
এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিফার শীর্ষ স্তরের নারী ও পুরুষ ফুটবল প্রতিযোগিতার বাণিজ্যিক স্বার্থ চলে যেত একদল বিনিয়োগকারীর মুঠোয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...