প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 7 Aug 2026, 8:51 PM
বিশ্ববাজারে আরও বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
এফএনএস বিদেশ :
আন্তর্জাতিক বাজারে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে| গতকাল শুক্রবার রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে| জিএমটি সময় অনুযায়ী, স্পট সিলভারের দাম ৩.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩.৪৮ ডলারে পৌঁছেছে| এদিকে, প্লাটিনামের দাম ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১,৭৫৫.৯০ ডলারে লেনদেন হয়েছে| একই সময়ে প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৩৭৪.৩০ ডলারে দাঁড়িয়েছে| বাজার বিশ্লেষকদের মতে, নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধি এবং ˆবশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মূল্যবান ধাতুগুলোর দাম বাড়ছে| ফলে সপ্তাহজুড়েই রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম তিনটি ধাতুই ইতিবাচক প্রবৃদ্ধির পথে রয়েছে| এদিকে জিএমটি সময় ০৬:৩৫ পর্যন্ত স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৮৫.৮৯ ডলারে পৌঁছায়| এর আগে গত বৃহস্পতিবার ¯^র্ণের দাম সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠে| সপ্তাহজুড়ে এ পর্যন্ত ¯^র্ণের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে| অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৩৪৪.৯০ ডলারে লেনদেন হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...