...
শিরোনাম
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী ⁜ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ⁜ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার ⁜ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি ⁜ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন ⁜ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ ⁜ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান ⁜ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 7 Aug 2026, 8:52 PM

...
সোশ্যাল মিডিয়ায় ‘কারফিউ’ মানতে চান না যুক্তরাজ্যের কিশোর-কিশোরীরা: জরিপ News Image

এফএনএস বিদেশ :

যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে রাতের নিষেধাজ্ঞা মানতে চান না বেশিরভাগ কিশোর-কিশোরী| গতকাল শুক্রবার প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে| যুক্তরাজ্য সরকার জুলাইয়ের মাঝামাঝি সময়ে ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য রাতের বেলা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কারফিউ চালুর পরিকল্পনা প্রকাশ করে| সদ্য সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের সময় এ পরিকল্পনা ঘোষণা করা হয়| খবর বার্তা সংস্থা এএফপি’র| প্রস্তাবিত এই কারফিউ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পরিপূরক হিসেবে কাজ করবে| গত জুনে স্টারমার ঘোষিত ওই নিষেধাজ্ঞায় স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো অন্তর্ভুক্ত রয়েছে| প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ১৬ ও ১৭ বছর বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ডিফল্ট সেটিংস হিসেবে রাতের সময়সীমা চালু থাকবে| এর ফলে মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত তারা এসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না| তবে ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ করতে পারবেন| পরামর্শক প্রতিষ্ঠান সেন্সাসওয়াইডের করা জরিপে দেখা গেছে, ১৬ থেকে ১৮ বছর বয়সীদের ৮৫ শতাংশ এই নিষেধাজ্ঞা বাতিল করার কথা জানিয়েছে| জরিপে অংশ নেওয়া কিশোর-কিশোরীদের প্রায় অর্ধেক জানিয়েছে, বন্ধু ও পরিবারের সঙ্গে কথা বলার জন্য তারা এই ফিচারটি বন্ধ করে দেবে| অন্যদিকে ৩৭ শতাংশ জানিয়েছে, অনলাইন কনটেন্ট দেখার জন্য তারা কারফিউ থেকে বেরিয়ে আসবে| জরিপের ফলাফল বিশ্লেষণ করে অনলাইন রেসপনসিবিলিটি নেটওয়ার্কের নিয়ন্ত্রক বিভাগের প্রধান লিয়ান প্রোক্টর বলেন, শুধু কারফিউ চালু করলেই অনলাইনের ক্ষতিকর প্রভাব ঠেকানো সম্ভব হবে— এমন সম্ভাবনা কম| অনলাইন ক্ষতি প্রতিরোধের জন্য শুধু কারফিউ যথেষ্ট হবে না| জরিপে অংশ নেওয়া ১ হাজার কিশোরের ২ শতাংশ বলেছে, তারা স্কুল চলাকালীন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বা ¯^ল্পদৈর্ঘ্যের ভিডিও দেখা থেকে বিরত থাকে| অন্যদিকে, ১৮ শতাংশের বেশি কিশোর- কিশোরী জানিয়েছে, তারা রাত ১টা বা তার পর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট দেখে| শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন বলেন, প্রস্তাবিত কারফিউ ব্যবস্থার ডিফল্ট সেটিংস যদি বিপুলসংখ্যক কিশোর বন্ধ করে দেয়, তাহলে এর ঐচ্ছিক বা ¯ে^চ্ছামূলক ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হবে| যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তাদের এই পরিকল্পনা অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা থেকে অনুপ্রাণিত| অস্ট্রেলিয়ায় গত ডিসে¤^রে ওই নিষেধাজ্ঞা চালু হয়, তবে সেখানে ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য কোনো কারফিউ নেই| অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে এ ধরনের নিষেধাজ্ঞা চালু করে| তবে এখন পর্যন্ত এর ফলাফল মিশ্র বলে বিবেচিত হচ্ছে|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...

শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...

মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...

কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...

দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...

“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...

নাজমুল করিম ফারুক,  তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...

. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
➤ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
➤ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার
➤ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২
➤ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি
➤ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন
➤ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ
➤ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান
➤ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir