প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:45 AM
ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নী, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় দপ্তরপ্রধানেরা নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের এলাকার সমস্যা ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিষ্ঠার সঙ্গে এবং সুচারুরূপে বাস্তবায়নের জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সভায় অন্যান্য বিভাগের কার্যক্রম নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...