প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Feb 2026, 11:56 AM
কসবায় দোকানের সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে হত্যা মামলার দুই আসামি সিলেট থেকে গ্রেফতার
কসবা প্রতিনিধি
কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মধ্যপাড়া পুরাতন বাজারে নতুন ভবনের রাস্তা নির্মাণ সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাস্তা নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আনোয়ার হোসেন (৪৫), পিতা: মৃত আ. হাকিম, এবং ফয়সাল (২২), পিতা: মুজিবুর রহমান। উভয় আসামি ঘটনার পর পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫:৩০ মিনিটে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নীলাদ্রি লেক এলাকা থেকে তাদের গ্রেফতার করে। বর্তমানে গ্রেফতারকৃত দুই আসামি পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের কসবা থানায় নিয়ে আসা হবে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...