...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Aug 2026, 8:40 AM

...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক News Image
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) নামের এক বাড়ির মালিক। হত্যার পর ঘটনা আড়াল করতে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে  ৯ টি প্যাকেট করে বাড়ির পেছনে ফেলে রাখে ঘাতক।
শনিবার  (৮ আগস্ট)  বিকালে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর পূর্বাসা আবাসিক এলাকার ভূঁইয়া হাউজ থেকে উদ্ধার করা হয় ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ। এই ঘটনায় ঘাতক ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন বিক্ষুব্ধ জনতা ।  
দেবিদ্বার থানার ওসি মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক লাইলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আরো ৪ জনের সম্পৃক্ততার তথ্য দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছেন ফরিদা ইয়াসমিন। স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকুরী করেন এবং দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে একাই বসবাস করতেন ফরিদা ইয়াসমিন। বাড়ির অন্য একটি ঘর ভাড়া দেওয়া হয় লাইলী আক্তরের নিকট। শনিবার সকালে ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে এসে মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার বিকালে ফরিদা ইয়াসমিনের বোনের ছেলে মামুন বাসার পেছনে পলিথিনের কয়েকটি প্যাকেটে তার খন্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাটি জানা জানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই সময় বিক্ষুব্ধ জনতা ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ফরিদা ইয়াসমিনকে হত্যার কথা স্বীকার করেন এবং তার সাথে রবিউল, সোহেল ও ইমন নামের আরো তিন যুবক ও লাইলীর স্বামী আবুল কালাম আজাদ জড়িত থাকার কথাও স্বীকার করেন। রাত সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে পুলিশ ফরিদার টুকরো করা লাশের প্যাকেট উদ্ধার ও ঘাতক লাইলী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। ঘাতক লাইলী আক্তার দেবিদ্বার পৌর এলাকার চাঁপানাঘর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।  
নিহতের স্বামী মো. মফিজুল ইসলাম বলেন,  আমি চট্টগ্রামে জাহাজে চাকরি করি।  সকালে থেকে আমার স্ত্রীকে ফোনে পাওয়া যাচ্ছিলো না, পরে আমি আমার মেয়ে ছোট ও নাতিকে বাড়িতে খোঁজ নিতে বলি,  তারা এসে বাড়ির বারান্দা পানি ভিজা দেখতে পেয়ে সন্দেহ হয়।  পরে ভাড়াটে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করায় তার কথাবার্তা সন্দেহজনক হলে পুলিশকে কল করে বিষয়টি জানানো হয়।  পরে ওই নারীকে ঘরে তালাবদ্ধ করা রাখা হয়। আমার স্ত্রীর গায়ে স্বর্ণলংকার ছিলো আমার ধারণা এই লোভে হত্যা করে মরদেহ ঘরের পিছনে ফেলে রাখে।  মরদেহ সব অংশ পাওয়া গেলেও মাথা ও পায়ের অংশ পাওয়া যায়নি।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, পলিথিনের মোড়ানো ফরিদা ইয়াসমিনের টুকরো টুকরো মরদেহের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়েছে, তবে পা এবং মাথা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আটককৃত লাইলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরো চারজনের নাম উল্লেখ করেছেন। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir