প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Aug 2026, 12:17 AM
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ হালিমা পারভীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. শহিদুল ইসলাম শেখ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, চান্দিনা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ রুনাক জাহান, বুড়িচং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ইবনে হোসাইন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু এবং উপজেলা উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক (পিআরএল) মো. আবুল হোসেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এ সময় তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এসব শিক্ষক দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের নিষ্ঠা, শ্রম ও অভিজ্ঞতা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর-পরবর্তী জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে কাটুক—এ কামনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...