...
শিরোনাম
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী ⁜ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ⁜ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার ⁜ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি ⁜ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন ⁜ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ ⁜ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান ⁜ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Aug 2026, 9:06 AM

...
দেবিদ্বারের সেই ঘাতক লাইলী তিনদিনের রিমান্ডে News Image

মোঃ আক্তার হোসেন

কুমিল্লার দেবিদ্বারে বাড়ির মালিক ফরিদা ইয়াসমিন (৫০)কে নৃশংসভাবে হত্যার পর মরদেহ

টুকরো টুকরো করে ১১টি প্যাকেট করে এবং এর আগে মরদেহের মাংস পানি দিয়ে

ধুয়ে পরিষ্কার করে ফেলে ঘাতকরা। শুধু তাই নয় মরদেহ শনাক্ত ঠেকাতে মাথা ও মুখের চামড়া

তুলে ফেলে ঘাতক লাইলী ও তার সহযোগীরা। শুক্রবার রাতে নৃশংস এই হত্যাকান্ডের পর বাড়ির

পিছনে মরদেহের প্যাকেটগুলো রেখে শনিবার সারাদিনে আশে পাশে ডোবায় ওই মরদেহ

ফেলতে থাকে ঘাতক লাইলী। শনিবার রাতে ঘটনাস্থল থেকে মরদেহের বিভিন্ন অংশের ৯টি

প্যাকেট উদ্ধার করে পুলিশ এবং ফেলে দেওয়া বাকি অংশগুলো উদ্ধার করতে সময় লাগে দুই

দিন। রোববার সকালে একটি সিসি টিবির ফুটেজের সূত্রধরে খোঁজাখুঁজি শুরু করে

এলাকাবাসী ও পুলিশ। ওইদিন বিকালে সর্বশেষ মাথা ও দুটি পায়ের অংশ উদ্ধার করতে সক্ষম

হয় পুলিশ। ঘটনার পর থেকে পুলিশ, পিবিআই ও সিআইডি একাধিক টিম কাজ শুরু

করেন।

জানা যায়, ঘাতকরা দুই তিন মাস আগে শিশু হত্যা মামলায় জামিনে বাহির হয় এবং

গত ১২ দিন আগে ফরিদা ইয়াসমিনের দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর পূর্বাশা

আবাসিক এলাকার ‘ভূঁইয়া হাউজের একটি কক্ষে ভাড়া নিয়ে উঠেন ঘাতক লাইলী আক্তার।

ফরিদা ইয়াসমিনের স্বামী মফিজুল ইসলাম চট্টগ্রামের জাহাজে চাকরি করেন এবং দুই

মেয়ের মধ্যে ছোট মেয়ে মরিয়ম আক্তার থাকতেন মায়ের সাথে এবং বড় মেয়ে স্বামীর

বাড়িতেই থাকেন। এদিকে ঘাতক লাইলী বাড়ির মালিক ফরিদা ইয়াসমিনের সঙ্গে সখ্যতা

গড়ে তোলেন এবং তিনি ঘরের কোথায় কোথায় স্বর্ণলংকার ও টাকা পয়সা আছে তা

কৌশলে সন্ধান করতে থাকেন। শুক্রবার (৭ আগষ্ট) ছোট মেয়ে একদিনের জন্য স্বামীর

বাড়িতে যাওয়ায় ফরিদা ইয়াসমিন রাতে বাসায় একাই ছিলেন। এই সুযোগে

ভাড়াটিয়া লাইলী আক্তার তার পুরনো প্রেমিক আমির হোসেন, রবিউল এবং সোহেলকে

ডেকে এনে ফরিদা ইয়াসমিনকে হত্যা করে তার মরদেহ খন্ড খন্ড করে ১১টি পলিথিন ব্যাগে

মুড়িয়ে বাড়ির পিছনে ফেলে রাখেন। এই ঘটনায় ঘাতক লাইলী আক্তারকে পুলিশ আটক করে

রোববার কুমিল্লার আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত লাইলীর তিনদিনের রিমান্ড

মঞ্জুন করেন। এর আগে ২০২১ সালে এই ঘাতক লাইলীর সাথে বাবাকে আপত্তিকর অবস্থায়

দেখা ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলাকেটে হত্যা করে একটি খালে পুঁতে রাখে

তার বাবা আমির হোসেন ও পরকীয়া প্রেমিকা লাইলী আক্তার। ওই ঘটনার ৭ দিন পর একটি

খাল থেকে ফাহিমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ। ওই ঘটনায় প্রায় সাড়ে

চার বছর কারাগারে থেকে দুইমাস আগে জামিনে ছাড়া পায় লাইলী আক্তারসহ সকল

আসামী। ফাহিমার হত্যার বিচার এখনো শেষ হয়নি। ফের হত্যাকাণ্ডে জড়িয়ে পড়লো লাইলী

আক্তারসহ সব আসামীরা। বাড়ির মালিককে হত্যার ঘটনায় ফরিদা ইয়াসমিনের স্বামী


মফিজুল ইসলাম বাদী হয়ে লাইলী আক্তার(৩৫), আমির হোসেন(২৮), রবিউল ইসলাম(২৪) ও

মোঃ সোহেল(৩৫) এর নাম উল্লেখ পূর্বক চারজনকে আসামী করে মামলা দায়ের করেন।

রোববার বিকালে ফরিদা ইয়াসমিনের মরদেহের কিছু অংশ ময়না তদন্ত শেষে দেবিদ্বার পৌর

এলাকার ফতেহাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এবং সোমবার বিকালে

মাথা ও পায়ের অংশ দাফন হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, রোববার বিকালে লাইলী

আক্তারকে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড চাইলে আদালত তার ৩দিনের রিমান্ড মঞ্জুর

করেন। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...

শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...

মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...

কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...

দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...

“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...

নাজমুল করিম ফারুক,  তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...

. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
➤ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
➤ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার
➤ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২
➤ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি
➤ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন
➤ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ
➤ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান
➤ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir