...
শিরোনাম
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬ ⁜ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত ⁜ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা ⁜ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক ⁜ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ ⁜ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ⁜ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন ⁜ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া ⁜ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ ⁜ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত ⁜ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Aug 2026, 9:13 AM

...
কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র News Image
স্টাফ কোয়ার্টার।। 

কুমিল্লা নগরীতে সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ঘিরে দীর্ঘদিন ধরে একের পর এক হামলা, ভয়ভীতি, চাঁদাবাজি, মামলা ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে। প্রায় এক যুগ ধরে এসব কর্মকাণ্ড চললেও একাধিক মামলা, সাধারণ ডায়েরি (জিডি) এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কাঙ্ক্ষিত নিরাপত্তা ও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন।

সর্বশেষ ১৬ এপ্রিল ২০২৬ তারিখে মওদুদ আব্দুল্লাহ শুভ্র বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এ একটি সিআর মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৪২০, ৫০০, ৫১১, ৩৭৯ ও ৫০৬(২)/৩৪ ধারায় করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। মামলা নম্বর ৬১৫/২৫।

শুভ্রর অভিযোগ, ২০১৭ সালের ৩ মে থেকে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত জীবনের নিরাপত্তা ও বিভিন্ন অপরাধের বিষয়ে তিনি একাধিক জিডি করেছেন। পেশাগত দায়িত্ব পালনে বাধা, চাঁদা দাবি, প্রকাশ্যে মারধর এবং মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তদের দ্বারা পথরোধ করে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁর।

মামলা করেও থামেনি ভয়ভীতি ভুক্তভোগীর দায়ের করা মামলায় এরই মধ্যে দুজন আসামি গ্রেপ্তার হলেও অন্য সহযোগীরা মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেছেন শুভ্র। তাঁর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আরও দুটি মামলা তদন্তাধীন রয়েছে বলেও তিনি জানান। এর মধ্যে একটি এফআইআর নম্বর ৪১, জিআর ৮৫০, তারিখ ১৪ নভেম্বর ২০২৪ এবং অন্যটি দস্যুতা সংক্রান্ত এফআইআর নম্বর ৫১, জিআর ৮১২, তারিখ ১৬ অক্টোবর ২০২৫।

শুভ্রর অভিযোগ, চক্রটির সদস্যরা দিনের বেলায় মুখে মাস্ক ও মাথায় লাল-কালো হেলমেট পরে নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলে চলাচল করে। মূল পরিকল্পনাকারীর নির্দেশে ভাড়াটে বখাটে, ছিনতাইকারীসহ বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে পরিকল্পিত অপরাধ সংঘটনের অভিযোগও করেছেন তিনি।

এমনকি ব্ল্যাকমেইলিং, সাইবার হয়রানি, মিথ্যা পরিচয়ে মানুষকে ভয় দেখানো এবং অপহরণ-জিম্মির মতো গুরুতর অপরাধের সঙ্গেও চক্রটির সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মামলার নথি, তদন্ত প্রতিবেদন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অপপ্রচার
শুভ্র আরও অভিযোগ করেন, বিভিন্ন অনিবন্ধিত ফেসবুক পেজ ও মেসেঞ্জার গ্রুপে তাঁর অশ্লীল ও বিকৃত ছবি ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এমনকি ভবিষ্যতে তাঁর লাশ কাফনে মোড়ানো থাকবে—এমন প্রতীকী ছবি ছড়িয়ে তাঁকে মানসিকভাবে আতঙ্কিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও পুলিশি রেকর্ড রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তাঁর অভিযোগ, অভিযুক্তদের মূল কর্মকাণ্ডই অপরাধনির্ভর এবং অর্থের বিনিময়ে বিভিন্ন পক্ষকে ব্যবহার করে মামলা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটানো হয়।

শুভ্রর আরও অভিযোগ, তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা দিয়ে হয়রানি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করানোর চেষ্টা এবং পরিচিতজনদের মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি অর্থের বিনিময়ে মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে
আইনি সুরক্ষার জন্য গত ১৩ মার্চ ২০২৬ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অনলাইন জিডি করেন শুভ্র। জিডি নম্বর ৯৫৩।
এছাড়া অপরাধীদের দ্রুত বিচার ও নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে ১০ মে ২০২৬ কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এর রিসিভড ডকেট নম্বর ৭৫৮১। একই দাবিতে ২৬ মে ২০২৬ পুলিশ সুপারের কাছেও লিখিত স্মারকলিপি দেন তিনি, যার স্মারক সূত্র নম্বর ৩৮৬৭/m।

বিষয়টি অবগতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আইজিপি, র‌্যাবের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, জেলা পিপি, কুমিল্লা সেনা কমান্ড, ডিবি, এনএসআই, ডিজিএফআই, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি এবং কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

‘গণমাধ্যমকর্মী নিরাপদ না হলে সাধারণ মানুষ কোথায় যাবে?’ মানবাধিকার কর্মী ও ‘মানবাধিকার খবর’-এর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, একজন গণমাধ্যমকর্মী আইনের আশ্রয় নেওয়ার পরও যদি বছরের পর বছর নিরাপত্তাহীনতায় থাকেন, তাহলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের উচিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ভুক্তভোগী সাংবাদিকের দায়ের করা মামলা ও জিডির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা ঘন ঘন স্থান পরিবর্তন করায় গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে। তবে দ্রুতই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

একজন সাংবাদিকের ওপর ধারাবাহিক হামলা, ভয়ভীতি, চাঁদাবাজি ও সামাজিকভাবে হেয় করার অভিযোগ শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়—এটি মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং আদালতের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক বা নাগরিককে একইভাবে হয়রানি ও ভয়ভীতির শিকার হতে না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...

আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...

কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...

বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...

কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...

বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
➤ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬
➤ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত
➤ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা
➤ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক
➤ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ
➤ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক
➤ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
➤ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন
➤ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া
➤ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ
➤ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir