প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Aug 2026, 9:15 AM
মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২১আগস্ট) এ উপলক্ষ্যে উপজেলা সদরে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ সভাপতি প্রফেসর আলী মর্তুজা,সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক, যুগ্ম আহবায়ক সালমান সাঈদ,সদস্য (দপ্তর)ইঞ্জিনিয়ার এনাম,সদস্য সোহরাব হোসেন,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ প্রমুখ।
মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন -
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।আজকের দিনে আমাদের সেই প্রিয় নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
বক্তারা বলেন -মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো.আবুল কালাম এর নেতৃত্বে অতীতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী ও সুশৃঙ্খল।
এর আগে মনোহরগঞ্জ উত্তর বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা সংলগ্ন বালুর মাঠে সমাবেশে মিলিত হয়।
পরে অনুষ্ঠানে আগত সকল নেতৃবৃন্দকে নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...