প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 21 Aug 2026, 9:14 PM
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদের একজন হয়ে উঠেছেন বার্সেলোনা উইঙ্গার| প্রতিপক্ষের সমর্থকরাও তার ফুটবলসৌন্দর্যের প্রশংসা করেন| তবে সেই ইয়ামালকে দলে নেওয়ার কোনো ইচ্ছাই নেই রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিওর| ইয়ামালকে নিয়ে মরিনিও বলেছেন, ‘আমরা তার (ইয়ামাল) সঙ্গে চুক্তি করতে যাব না| আমাদের দলে ইতোমধ্যেই সেরা খেলোয়াড় আছে|’ মরিনিওর এই মন্তব্যে ইয়ামালের প্রতি অসম্মান নয়, বরং নিজের দলের ওপর তার আস্থাটাই বেশি স্পষ্ট হয়েছে| অল্প বয়সেই বার্সেলোনার আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা ইয়ামাল গত কয়েক মৌসুমে নিজের প্রতিভার জানান দিয়েছেন| গতি, ড্রিবলিং, সৃজনশীলতা ও গোল করার সামর্থ্য-সব মিলিয়ে তাকে ভবিষ্যৎ বিশ^সেরাদের কাতারে রাখছেন অনেকে| তবু রিয়াল মাদ্রিদের ডাগআউটে বসে মরিনিও অন্য হিসাব দেখছেন| তার বিশ^াস, সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার মতো প্রতিভা তার হাতে এরই মধ্যে আছে| তাই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তরুণ তারকাকে দলে টানার প্রয়োজন দেখছেন না তিনি| দলের আরেক তরুণকে নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন মরিনিও| ইয়ান দিওমান্দেকে দলে পাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি তাকে আলাদা করে চাইনি| তবে সবার মতোই দলে পেতে চেয়েছিলাম| সে চমৎকার একজন ফুটবলার, আক্রমণভাগের দুই প্রান্তেই খেলতে পারে|’ অর্থাৎ, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের পেছনে ছুটার চেয়ে নিজের হাতে থাকা দলকেই এগিয়ে নেওয়ায় বেশি মনোযোগী মরিনিও| ইয়ামালের মতো প্রতিভাকে প্রশংসা করেও তাকে নিয়ে আগ্রহ না দেখানো সেই বার্তাই যেন আরও স্পষ্ট করে দিয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...