প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Aug 2026, 8:59 AM
দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় হোচ্ছামিয়া
লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়েয়ে ১৫৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক
কোর্স পরিদর্শন ও প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা জেলা
রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন
লিটন, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার কমিশনার মো. কামরুল কবির।
এ সময় উপস্থিত ছিলেন কোর্স লিডার ও কুমিল্লা জেলা স্কাউটের সম্পাদক মো:
কুদরুত উল্লাহ এএলটি, কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক এ, বি, এম
ওবায়েদুল ইসলাম মিয়া এএলটি, আল আমিন ইনস্টিটিউটের সহকারী প্রধান
শিক্ষক মুহম্মদ আসলাম মিয়া এএলটি, চৌদ্দগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম এএলটি, কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক এটিএম হাসানাতএএলটি, বাগমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র
শিক্ষক হুমায়ুন কবির সিএএলটি, চাঁন্দপুর জনতা হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র
ইন্সট্রাক্টর পলাশ কান্তি মজুমদার উডব্যাজার, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান উডব্যাজার, ইসলামীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান এলটি।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক ও
স্বেচ্ছাসেবামূলক যুগোপযোগী শিক্ষামূলক আন্দোলন। শিশু কিশোর ও যুবদের
চাহিদার প্রতি লক্ষ্য রেখে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী নিয়মিত পড়ালেখার
পাশাপাশি স্কাউটরা হাতে কলমে শিক্ষা ও বুদ্ধিভিত্তিক প্রশিক্ষনের মাধ্যমে
শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক গুনাবলীর বিকাশ সাধন করে
একজন দায়িত্বশীল, আত্মমর্যাদাবান, আত্মনির্ভরশীল, সৎ চরিত্রবান, অপরের প্রতি
শ্রদ্ধাশীল ও সুনাগরিক হিসাবে গড়ে তোলাই স্কাউটিং এর মূল উদ্দেশ্য।
মো. কামরুল কবির বলেন, স্কাউটিং একটি শিক্ষা সেবা প্রশিক্ষণমূলক আন্দোলন।
স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে, সেবা দেওয়ার
মানসিকতা সর্ম্পূন করে দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউটরা
কাজ করে যাচ্ছে।
স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে কুমিল্লা জেলা বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের ৩৯ শিক্ষক, ৬ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...