প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Aug 2026, 9:01 AM
বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনার সাবেক চেয়ারম্যান তপন বক্সীর প্রয়াণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী (৭২)-র অন্ত্যেষ্টিক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে তাঁর নিজ গ্রাম হারংয়ের বক্সী বাড়িতে পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে বাংলাদেশের জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অফ অনার’ প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল হক এবং চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৭টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তপন বক্সী। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শেষকৃত্যের আগে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রয়াতের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরেন উপ-সচিব সাইফুল ইসলাম ভূইয়া, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ সরকার, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মালেক, শিক্ষক নেতা কমল বক্সী, চান্দিনা প্রেস ক্লাব সভাপতি রণবীর ঘোষ কিংকর, সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ এবং প্রয়াতের ছেলে তন্ময় বক্সী রাজু।
অনুষ্ঠানে কুমিল্লা জেলার সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে প্রয়াত তপন বক্সীর কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...