প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 23 Aug 2026, 8:33 PM
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ :
জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববার স্থানীয় সময় ভোরবেলায় হয়েছে এ ভূমিকম্প| কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে জাপানের দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং রাজধানী টোকিওতে| এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় জেলা ইবারাকিতে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টার| জাপানের এই অঞ্চলটি বিশেষভাবে ভূমিকম্পপ্রবণ| এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলেও নিশ্চিত করেছে আবহওয়া দপ্তর| এদিকে ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া, চিবা এবং ইবারাকি— জাপানের এই চার জেলায় আহত হয়েছেন মোট ২৩ জন| সাইতামা ও কানাগাওয়ায় আহত হয়েছেন ৯ জন করে, চিবায় ৪ জন এবং ইবারাকিতে ১ জন| আহতদের অধিকাংশই বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা দরজা বা আসবাবপত্রে আঘাতে আহত হয়েছেন| কানাগাওয়া জেলার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছেন| এই চার জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর বেলায় অধিকাংশ লোকজন ঘুমিয়ে ছিলেন| এ সময় ভূমিকম্প হওয়ায় ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকে| ভূমিকম্পের কারণে রাজধানী টোকিও থেকে অন্যান্য অঞ্চলে বিস্তৃত রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজধানীর অনেক এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে| এসব ক্ষয়ক্ষতি মেরমতের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে| প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ইতোমধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে| উল্লেখ্য, ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বা আগ্নেয় মেখলা অঞ্চলের ওপর অবস্থানের কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ| প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প হয়, তার ১৭ শতাংশ ঘটে জাপানে| সূত্র : এএফপি, ইন্ডিয়া টুডে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...