...
শিরোনাম
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ ⁜ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার ⁜ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩ ⁜ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত ⁜ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ⁜ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী! ⁜ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 Aug 2026, 10:22 PM

...
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ News Image


ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে দ্বিতীয় টেস্ট হেরেছে সফরকারীরা| এই জয়ে সিরিজে সমতা টেনেছে অস্ট্রেলিয়া| দেড় দিনেই শেষ হলো ম্যাকাই টেস্ট| চা-বিরতির পর নাথান লায়নের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে ৮ রান করে ফেরেন তাসকিন আহমেদ| ৯৫ রানে ৯ উইকেট হারিয়ে হারের একেবারে দ্বারপ্রান্তে তখন বাংলাদেশ| শেষ ব্যাটার হিসেবে নামা শরিফুল ইসলাম প্রথম বল ডিফেন্স করেন| পরের বল উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হলে ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ| ফলে ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ শেষ হলো ১-১ সমতায়| মুশফিক অপরাজিত ছিলেন ২৯ রানে| দুই ইনিংসে মিচেল স্টার্কের শিকার ১০ উইকেট| দ্বিতীয় ইনিংসে তার ঝুলিতে ৪টি| ৩টি করে উইকেট পেয়েছেন কামিন্স ও লায়ন| এর আগে, ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো করতে পারেনি বাংলাদেশ| লাঞ্চের আগে ৩৯ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা| এই ইনিংসেও স্টার্কের তোপে পরপর দুই বলে আউট হন সাদমান ও মুমিনুল| টিকতে পারেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমও| কামিন্সের বলে ক্যাচ দিয়েছেন তিনি| শুরুতেই একবার আউট হতে গিয়ে বেঁচে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত| এরপর ইতিবাচক ব্যাটিং করার চেষ্টা করেন তিনি| কিন্তু শেষ পর্যন্ত হতাশার শেষই হলো তার ইনিংসের| নাথান লায়নের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অফের ওপর দিয়ে ছক্কা মারতে চেয়ে ক্যাচ দিয়েছেন লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার স্টার্কের হাতে| চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ| ৪৬ বলে ৩১ রান করে আউট হলেন নাজমুল| ডারউইনে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ০ রানে সাজঘরে ফেরেন লিটন| দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার দরকার পড়েনি| ম্যাকাইতে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আউট হলেন কোনো রান না করেই| তিন শূন্য নিয়ে চলমান টেস্ট সিরিজ ব্যর্থতায় পার করলেন লিটন| দ্বিতীয় ইনিংসে ১০ বল খেলে শূন্য রানে ড্রেসিংরুমের পথ ধরেছেন| স্টার্কের অফ স্টাম্পের সামান্য বাইরে বল খোঁচা মেরে ক্যাচ দিয়েছেন স্লিপে দাঁড়ানো ওয়েবস্টারের হাতে| প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯২ বলে ১৪ রান করা হাসানও পারেননি কিছু করতে| ২ রানেই প্যাট কামিন্সের বলে ট্রাভিস হেডকে ক্যাচ দিয়ে| এরপর আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজও| কামিন্সের বলে ১ রান করে খোঁচা দিয়ে ফিরেছেন তিনি| ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ| তাইজুলকে বোল্ড করে বাংলাদেশ অষ্টম উইকেটের পতন ঘটান মিচেল স্টার্ক| ৭ রান করে ফিরলেন তাইজুল| এই উইকেটের মধ্য দিয়ে চলমান টেস্টে ১০ উইকেট শিকার করলেন স্টার্ক| প্রথম ইনিংসে ৬ উইকেটের পর এখন পর্যন্ত এই ইনিংসে তার ঝুলিতে ৪ উইকেট| প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়া লিড তুলেছে ১৪৬ রানের|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ

আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...

শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার

মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
➤ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
➤ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
➤ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
➤ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত
➤ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী!
➤ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir