প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 Aug 2026, 10:25 PM
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে ঠিকই যোগ দিয়েছিলেন| আর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করে দিয়েছেন এই পেসার| প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার ৭ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি| তার বোলিং অস্ট্রেলিয়া দলেরও নজর কেড়েছে| ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আলাদা করে তাকে নিয়ে কথা বলেন, ‘হ্যাঁ, সে (শরিফুল) অনেক ভালো বল করেছে| কিছু রানও করেছে| দারুণ সুইং করিয়েছে| বাতাসও ছিল এখানে| সব মিলিয়ে দারুণ ছিল তার বোলিং|’ পরে বাংলাদেশ দলের টেম্পারমেন্ট নিয়ে কামিন্স বলেন, ‘আসলে যখন রান পাচ্ছেন তখন আপনার স্টাইল, মেথড এসব নিয়ে সচেতন থাকতে হবে| আগের সপ্তাহের কথা বলতে গেলে, বাংলাদেশ তাদের টেম্পার অনুযায়ী না খেলে কিছুটা স্লো খেলেছে| অনেক বেশি ˆধর্যশীল ছিল| সবসময় মারতেই হবে এমন নয়| কন্ডিশন মাঝেমধ্যে আপনার চরম পরীক্ষা নেবে| ব্যাটাররা অনেক সময় মেরে রান বের করার বা স্ট্রাইক রোটেট করার সুযোগ নিতে চায়| তখন মার্জিন অব এরর অনেক ছোট হয়ে যায়| মিস করার সুযোগও বেশি থাকে তখন|’ দলের বোলিং নিয়ে কামিন্স বলেন, ‘আসলে সঠিক জানি না| বেশ ভালো বোলিং হয়েছে আজকে| ভালো ব্যাটিং উইকেট তবে ফাস্ট এবং বাউন্সি ছিল অনেকটাই| যেটা তাদের হোম কন্ডিশনের চেয়ে ভিন্ন| ফলে দুই কারণই (বাজে শট এবং উইকেট) এখানে কাজ করেছে সম্ভবত|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...