প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Aug 2026, 9:09 AM
ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ইনসাফ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের *বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting-AGM) ২০২৬* অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার কোটবাড়িস্থ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এর লালমাই অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
হসপিটালের *২০২৬-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব ও বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন* করা হয়। এতে *চেয়ারম্যান হিসেবে এ.কে.এম. এমদাদুল হক মামুন* এবং *ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অধ্যাপক মো. মোখলেছুর রহমান পুনঃ র্নির্বাচিত হয়েছেন।
এছাড়া বোর্ড অব ডিরেক্টরসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
১. অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম
২. মো. খলিলুর রহমান
৩. মো. মাহবুবুর রহমান
৪. অধ্যাক্ষ মো. তাজুল ইসলাম
৫. অধ্যাপক মো. আক্তার হোসেন (মনু)
৬. মো. ইকবাল হোসাইন মজুমদার
৭. অধ্যাপক জসিম উদ্দিন
৮. আবু হাসান খান
নির্বাচন পরিচালনা করেন *কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম* এবং *কুমিল্লা বারের সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ*।
উক্ত সভায় হসপিটালের শেয়ারহোল্ডার ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। সভায় হসপিটালের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগামী সেশনে প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবার মান আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং বোর্ড সদস্যদের নেতৃত্বে ইনসাফ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ, আধুনিকায়ন এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...