প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Aug 2026, 9:10 AM
চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
আহলে সুন্নাত ওয়াল জামাআত চান্দিনা উপজেলা কমিটির উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ৮রবিউল আওয়াল সকাল ৯টায় চান্দিনা পৌর অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পৌর অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা শেষে একটি সুসজ্জিত জশনে জুলুস র্যালী বের হয়। র্যালীটি উপজেলা গেইট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চান্দিনা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে মিলাদ, কিয়াম ও আখেরি মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আহলে সুন্নাত ওয়াল জামাআত চান্দিনা উপজেলা কমিটির সভাপতি মাওলানা কাজী মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা কাজী ছিদ্দিকুর রহমান নাজিরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী ওমর ফারুক, মাওলানা বদিউল আলম, মাওলানা শাহজাহান বিপ্লবী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফজলুল সাত্তার, মো: জাবের হোসেন, মো: মনির হোসেন কাদেরী, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা গোলাম সারোয়ার এবং অর্থ সম্পাদক মো: তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মধ্যেই মানবজাতির ইহকাল ও পরকালের চূড়ান্ত মুক্তি নিহিত। বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে প্রিয় নবীর আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলহাজ এম এ মবিন আনোয়ারী, শহিদ আলম মাইজভান্ডারি, মো: ফজলুর রহমান বকশী, মুফতী আহমাদ রেযা সোহাগ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা কাজী আবদুর রশিদ, মো: কবির হোসেন মিয়াজী, মাওলানা জামাল নূরী, শায়ের বেলাল হোসেন, অধ্যক্ষ আলী নেওয়াজ, মো: মোস্তফা কামাল, মাওলানা গোলাম রাব্বানী, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা মুখলেসুর রহমান মিয়াজি, শফিকুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান, আবুল বাসার, মাওলানা আবু ইউসুফ রেজভী, মাওলানা শামীম হোসেন, বিল্লাল হোসেন বকশী, নুরুল ইসলাম, আবদুল হাকিম, মাওলানা হুমায়ুন কবির নাজিরী, হাফেজ বিল্লাল হোসেন কাদেরী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা শাহ আলম, মাওলানা আনোয়ার উল্লাহ, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল কাদের প্রমুখ।
পরিশেষে দেশের সমৃদ্ধি, উম্মাতে মুহাম্মদীর ঐক্য এবং বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। অনুষ্ঠান ও জশনে জুলুসে এলাকার বিপুলসংখ্যক আশেকানে রাসুল ও ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...