প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 23 Aug 2026, 8:27 PM
মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির
ঢাকাই সিনেমার নায়িকা বিপাশা কবিরের মা মারা গেছেন| গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ^াস ত্যাগ করেন শাহিদা কবির (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| এসব তথ্য নিশ্চিত করেছেন বিপাশা কবির| দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন বিপাশা কবিরের মা| কিছুদিন আগেও হাসপাতালে ভর্তি ছিলেন| সম্প্রতি তার মায়ের শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফিরেন| কিন্তু হঠাৎ গত শনিবার রাতে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই পরপারে পাড়ি জমান| বটবৃক্ষের মতো মাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বিপাশা কবির| মায়ের শেষ বিদায়েও না থাকতে পারার আক্ষেপ, বেদনা তাকে জেঁকে ধরেছে| কারণ এই অভিনেত্রী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন| এ নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন তিনি| বিপাশা কবির তার স্ট্যাটাসে বলেন, ‘মা আর নেইৃ| ঠান্ডা ফ্রিজে মা ঘুমিয়ে আছে| বাদ জোহর দাফন| আমি হতভাগী, শেষবারের মতো মাকে জড়িয়ে ধরতেও পারলাম না| এই আফসোসটা সারাজীবন আমার বুকের ভেতর থেকে যাবে| আল্লাহ আমার মায়ের সব গুনাহ মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন| সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন|’ ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন বিপাশা কবির| অন্য অনেকর মতো তার ক্যারিয়ারের শুরুটাও সহজ ছিল না| ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একটি সিনেমার আইটেম গানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বিপাশা কবির| তার পারফরম্যান্স নজরকাড়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের| এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে| ২০১৬ সালে ‘গুন্ডামী’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন বিপাশা| এরপর বাপ্পির বিপরীতে ‘বাজে ছেলে-দ্য লোফার’, সাইমন সাদিকের বিপরীতে ‘খাস জমিন’, শাহরিয়াজের বিপরীতে ‘ক্রাইম রোড’, সাঞ্জু জনের বিপরীতে ‘সোলমেট’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি| ‘সোলমেট’ তার অভিনীত সর্বশেষ সিনেমা| এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিপাশা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...