সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সোমবার এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল আফগান ক্রিকেট বোর্ড।বড় দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম জাদরান। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 25 Aug 2026, 8:22 AM
ভারতের বিপক্ষে দল ঘোষণা আফগানদের, নেতৃত্বে জাদরান, আছে চমক
এই সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে আফগানিস্তান।চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার নবীন-উল-হক। ডান কাঁধে ফ্র্যাকচারের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি নবীন। তার প্রত্যাবর্তনে আফগানিস্তানের পেস আক্রমণ আরো শক্তিশালী হয়েছে। দলে রয়েছেন ফজল হক ফারুকি, আবদুল্লাহ আহমদজাই এবং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইও।মিডল অর্ডারে অভিজ্ঞতা বাড়াতে ফিরেছেন তারকা অলরাউন্ডার গুলবদিন নাইব।এশিয়ান গেমসের দলে জায়গা না পেলেও ভারতের বিপক্ষে সিরিজে দলে রয়েছেন রশিদ খান। স্পিন বিভাগে বড় ভরসা তিনি। রশিদের সঙ্গে রয়েছেন নূর আহমেদ এবং নাঙ্গিয়াল খারোতি। অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার মহম্মদ নবি দলে থাকায় আফগানিস্তানের স্কোয়াডে অভিজ্ঞতা ও ভারসাম্য আরো বাড়বে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...