প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Aug 2026, 8:39 AM
ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক রিমা আক্তার, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়ন, চলমান প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মুন্নী ইসলাম উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং জনসাধারণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন অংশগ্রহণকারী কর্মকর্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...