প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Aug 2026, 8:49 AM
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। | গ্রেফতারকৃতরা হলেন আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) ও তার মা ছেমন খাতুন। তারা কক্সবাজারের টেকনাফ পূর্ব পানখালী এলাকার বাসিন্দা। গতকাল সোমবার ২৪ আগষ্ট দুপুরে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডের হোটেল আরাফাত এন্ড রেস্টুরেন্টের সামনে পুলিশের এই অভিযান পরিচালিত হয় |এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন | ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ এর নির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির-২, এএসআই মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েল এর নেতৃত্বে পুলিশের একটি দল ইয়াবা সহ তাদেরকে আটক করে | তাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলাব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...