প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 10:13 AM
কুমিল্লায় ৩৩৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চল ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে ৩৩৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন অনুষ্ঠান কোর্স লিডার মো. মিজানুর রহমান এলটির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেইনার তাসলিমা আক্তারের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, বিশেষ স্কাউট ব্যক্তিত্ব ছিলেন রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোর্সের সেক্রেটারি ও সহকারি লিডার ট্রেইনার মোহাম্মদ আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষকও সহকারি লিডার ট্রেইনার জান্নাতুল ফেরদাউস, প্রশিক্ষক ওমর সালেহ তাসরিফ।
এ সময় মাসুক আলতাফ চৌধুরী বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে। শিশু- কিশোর ও যুবদের চরিত্রবান,আতœপ্রত্যয়ী, দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ আন্দোলন বিপুল অবদান রেখে যাচ্ছে। পড়ালেখার পাশাপাশি স্কাউটিং এর সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন প্রশিক্ষন ও সেবামূলক কাজে অংশগ্রহন করা যায়। রোভার স্কাউটের মূলমন্ত্র হল- সেবা। সেবা করার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে ও চিনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়ার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার নয়ন দেওয়ানজী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, গার্ল ইন সিনিয়র রোভা র মেট জাণ্ণাতুল ফেরদৌস, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট খাদিজা ইয়াসমিন নেয়ামা, ভাষা সৈনিক অজিতগুহ কলেজের সিনিয়র রোভার মেট অমিত রবি দাস। কোর্সে কুমিল্লা জেলার বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজ থেকে ৪০জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন
হুট করে ¯^স্তির খবর পেল দেশের ক্রিকেট| অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছি...
বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে
নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)| একই সঙ্গে ক্লাব...
আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট
উত্তর আমেরিকা বিশ^কাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় উদযাপনের সময় মালভিনাস (ফকল্যান্ডস)...
আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন
বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিনের বাফুফে অধ্যায় শেষ হয়েছিল ২০২৪ সালে| বাফুফেতে না থাক...
ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের
এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার আবারও ইরানে ‘খুব কঠোরভাবে’ হামল...
ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র
এফএনএস বিদেশ: রাশিয়ার সরবরাহ করা স্যাটেলাইট নজরদারি ও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য (সিগন্যালস ইন্টেলিজেন...