...
শিরোনাম
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ ⁜ কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট ⁜ লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক ⁜ কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ ⁜ মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির ⁜ ১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম ⁜ ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও! ⁜ কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার ⁜ পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন- ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড ⁜ ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের ⁜ বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ, ⁜ বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্রির অভিযোগ ⁜ কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ⁜ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা ⁜ জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক ⁜ হোমনায় অবৈধ শ্যালো মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু বিক্রির অভিযোগ ⁜ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই শামীম গ্রেপ্তার ⁜ পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 31 Aug 2026, 9:02 AM

...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম News Image
‎নিজস্ব প্রতিবেদক 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং সরকারের দলীয়করণ ও দুর্নীতি বন্ধের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলের লং মার্চ সফল করতে হবে। এ কর্মসূচি ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ।
‎রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যালয়ে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের দায়িত্বশীলদের বৈঠকে সভাপতির বক্তব্যে এটিএম মাসুম এসব কথা বলেন।
‎এটিএম মাসুম বলেন, দেশের জনগণ আজ তাদের ন্যায্য অধিকার ও প্রত্যাশা পূরণের অপেক্ষায় রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটাতে হবে। জনগণের মতামতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না।
‎তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। বিদ্যুৎ ও গ্যাসের সংকট জনজীবনে দুর্ভোগ বাড়াচ্ছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের কষ্টকে উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

‎তিনি আরও বলেন, সরকারের নির্লজ্জ দলীয়করণ ও দুর্নীতির কারণে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

‎এটিএম মাসুম বলেন, ৫ সেপ্টেম্বরের লং মার্চকে সফল করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে। এটি জনগণের ন্যায্য দাবি আদায়ের একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি। কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের প্রতিটি জেলা ও মহানগরীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

‎তিনি বলেন, কুমিল্লার মানুষ সবসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। ৫ সেপ্টেম্বরের লং মার্চেও কুমিল্লার রাজপথ জনতার উপস্থিতিতে মুখরিত হবে। কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে—ইনশাআল্লাহ।

‎বৈঠক পরিচালনা করেন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এতে কুমিল্লা অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী, নজরুল ইসলাম খাদেমসহ কুমিল্লা মহানগরী, কুমিল্লা জেলা দক্ষিণ, কুমিল্লা জেলা উত্তর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ

আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...

কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান  অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...

লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...

কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...

কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...

মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...

ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও!
ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও!

কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর ও কালাকচুয়া এলাকায় অবৈধ ইউটার্ন বন্ধে সড়ক কর্তৃপক্ষের বসান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
➤ কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট
➤ লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক
➤ কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ
➤ মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
➤ ১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম
➤ ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও!
➤ কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার
➤ পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন-
➤ ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড
➤ ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের
➤ বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ,
➤ বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্রির অভিযোগ
➤ কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
➤ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা
➤ জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক
➤ হোমনায় অবৈধ শ্যালো মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু বিক্রির অভিযোগ
➤ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
➤ বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই শামীম গ্রেপ্তার
➤ পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir