প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Aug 2026, 9:03 AM
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এক সাথে অনুপস্থিত থাকায় প্রশাসনিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে জমির খাজনা খারিজসহ গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার চলতি বছরের ২৬এপ্রিল বদলি করা হয়। এরপর থেকে এ পদটি শূন্য রয়েছে। ওই সময় থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পর্যায়ক্রমে তৎকালীন ইউএনও গাজালা পারভীন রুহি এসি ল্যান্ডের দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ২৮ আগস্ট গাজালা পারভীন রুহি বদলি হয়ে মনোহরগঞ্জ ত্যাগ করলে ইউএনও ও দীর্ঘদিন ধরে এসি ল্যান্ড না থাকায় উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে ভূমি অফিসে জমির খাজনা খারিজ, নামজারি ও সংশ্লিষ্ট কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভূমি অফিসে খাজনা খারিজ করতে আসা এক ভুক্তভোগী জানান, খারিজ শেষ করে জমি বিক্রির মাধ্যমে মেয়ের বিয়ে ও পারিবারিক খরচ চালানোর পরিকল্পনা ছিল তার।কিন্তু এসি ল্যান্ড না থাকায় তিনি কাজটি সম্পন্ন করতে পারছেন না।
আজ রবিবার সরেজমিন উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়, অফিস খোলা থাকলেও অনেক দফতরে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নেই। প্রশাসনের মূল চালিকাশক্তি ইউএনও অনুপস্থিত থাকায় কর্মচারীদের মধ্যে গাফিলতির প্রবণতাও লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার বলেন - মনোহরগঞ্জ উপজেলায় ইউএনও এবং এসিল্যান্ড নিয়োগের বিষয়ে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ইউএনও এবং
এসিল্যান্ড পদে কর্মকর্তা নিয়োগ ও কার্যকর উপস্থিতি নিশ্চিত করে প্রশাসনিক সেবা স্বাভাবিক করা হোক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...
ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও!
কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর ও কালাকচুয়া এলাকায় অবৈধ ইউটার্ন বন্ধে সড়ক কর্তৃপক্ষের বসান...