প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 10:54 AM
কুমিল্লা-৯ আসনকে পুনর্বহাল ও লাকসামকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ
আবুল কালাম আজাদ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনকে পুনর্বহাল এবং লাকসামকে জেলা ঘোষণার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে
লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক অ্যাডভোকেট বদিউল আলম সুজনের নের্তৃত্বে এ কর্মসূচি পালিত হয়। লাকসাম দৌলতগঞ্জ রেলস্টেশন মসজিদ চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি লাকসাম বাজার প্রদক্ষিণ করে লাকসাম বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, লাকসাম, মনোহরগঞ্জ আসন পুনর্বিন্যাসের জন্য কারো কোন অভিযোগ ছিল না, বিনা উস্কানিতে অন্তবর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য এই হটকারি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকের জনরোষ দেখে এই প্রস্তাবনা থেকে সরে আসতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি। একই সাথে লাকসামের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি লাকসামকে জেলা ঘোষণা করার জোর দাবিও জানান তিনি। বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের কর্মসূচির পর নির্বাচন কমিশন কোন পদক্ষেপ না নিলে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।
লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির অন্যতম সদস্য আবু বকর মো. জাহিদের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, পেযার আহমেদ, শাহ নুরুল আলম প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নি...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগত...
কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: কৃষি, মৎস্য ও...
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রি...
বিচারাধীন মামলার বাদীর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চ...
বরাবর,পুলিশ সুপারকুমিল্লাদৃষ্টি আকর্ষণ:১) অফিসার ইনচার্জ, কোতওয়ালী মডেল থানা, কুমিল্লা।বিষয়ঃ বিচারাধ...
বাঞ্ছারামপুরে ঘোড়ায় করে শিক্ষককে রাজকীয় বিদায়
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শত...
জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গ...
মো. আনোয়ারুল ইসলাম।।জুলাই সনদ ও গণভোট দ্রুত কার্যকর করার দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গণমিছিল ও সম...
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কুমিল্ল...
মাহফুজ নান্টু কুমিল্লা৷ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া...