...
শিরোনাম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ⁜ রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত ⁜ বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত ⁜ বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ⁜ এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর! ⁜ মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার ⁜ হোমনায় শিশু চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোপর্দ! ⁜ যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ⁜ নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু ⁜ কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি ⁜ মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে অসহায় নারী-পুরুষের কর্মসংস্থানে সেলাই মেশিন ও রিকশা বিতরণ ⁜ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী ⁜ চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি ⁜ নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 1 Sep 2026, 9:01 AM

...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ News Image

সজিব মাহমুদ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে, এদের মধ্যে সভাপতি ওমর ফারুক মানিক গ্রুপের শাকিল ও প্রতাফ নামের দুই কর্মী আহত হয়। এছাড়াও পদবঞ্চিত সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক গ্রুপের তালহা জোবায়ের, রায়হান ও পদবঞ্চিত গ্রুপের নেতা বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান।

জানা গেছে, গতকাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে ওমর ফারুক মানিককে সভাপতি ও ফাতিন ইশরাককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকে সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও সহযুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানের নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই গ্রুপের নেতাকর্মীদের নানান ধরনের মন্তব্য করতে দেখা গেছে। সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী কলেজে বিক্ষোভ কর্মসূচিরে ডাক দেয় সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানের কর্মীরা। তারা বিক্ষোভ মিছিল করার একপর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ লাগে। 

সভাপতি প্রার্থী ও নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক বলেন, পদবঞ্চিতরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল। তারা বিক্ষোভকারীদের উপর অযথা হামলা করেছে। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। আমরা এসে দেখি আমাদের ছোট ভাইদের উপর হামলা করা হচ্ছে আমরা এগিয়ে গেলে আমাদের উপর হামলা হয়। ছাত্রদল করে অন্যায় করিনি। অযোগ্যদের নেতৃত্বে এই কমিটি আমরা মানিনা। ছাত্রদলকে ধ্বংস করার জন্যই এই কমিটি।তিনি বলেন, হামলায় বহিরাগতরা জড়িত ছিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিক বলেন, আমরা কলেজের ক্যাম্পাসে প্রবেশ করে অবস্থান করছিলাম। এসময় কয়েকজন ছাত্র বিক্ষোভ মিছিল করে। আমার সাথে থাকা কয়েকজন তাদেরকে বলেন আযান দিচ্ছে বন্ধ করো। বন্ধ করতে বলায় তারা ভুল বুঝে আমাদের ওপর হামলা করে। এসময় আমার দুইজন কর্মী আহত হয়েছে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা কলেজে অবস্থান করে পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের নিবৃত্ত করি। দীর্ঘদিন কমিটি না থাকায় অনেক যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছে। আমরা বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছি। কেন্দ্র থেকে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা জানিয়েছে। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান, ঘটনা শোনার পর আমরা কলেজে অবস্থান করি। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কোন অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়নি।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...

বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...

বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...

মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...

বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...

এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!

আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...

মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার মেঘনায় হত্যা ও লাশ গুমের মামলায় মো. শাকিল (২৪) নামে এক আসামিকে যাবজ্জীবন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
➤ রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
➤ বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত
➤ বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
➤ এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
➤ মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার
➤ হোমনায় শিশু চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোপর্দ!
➤ যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
➤ নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
➤ কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি
➤ মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে অসহায় নারী-পুরুষের কর্মসংস্থানে সেলাই মেশিন ও রিকশা বিতরণ
➤ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী
➤ চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি
➤ নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir