প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Sep 2026, 8:22 AM
কুরআনের আদর্শ অনুসরণ করলে মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন সম্ভব- ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুরআনের আদর্শ অনুসরণ করলে মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
তিনি বলেন, কুরআন শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে। কুরআনের শিক্ষা মানুষের চরিত্র গঠন ও আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার কারিমিয়া কমপ্লেক্স অডিটরিয়ামে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড কুমিল্লা উত্তর জেলার আয়োজনে কুরআন শিক্ষা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও নৈতিক সমাজ গঠনে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই কুরআন শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রজন্মকে কুরআনের শিক্ষা ও আদর্শের সঙ্গে সম্পৃক্ত করা গেলে সমাজে নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বৃদ্ধি পাবে। কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড কুমিল্লা উত্তর জেলার সভাপতি হাজী মোহাম্মদ মহসিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন মুফতি আনোয়ার শাহ।
অনুষ্ঠানে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...