প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Sep 2026, 8:22 AM
চাঁদপুরে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
কাজী নজরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকালে শহরের ৯ নং. ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার মতিন বকাউল বাড়ি সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বৃক্ষরোপণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি জানান, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং তাঁর আদর্শকে ধারণ করে পাঁচ দিনব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মূল দিকগুলোর মধ্যে রয়েছে— স্থানীয় এলাকাসমূহের জলাশয় ও পুকুরের কচুরিপানা পরিষ্কার করে সেখানে মৎস্য চাষের উদ্যোগ নেওয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ। এমপি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে প্রায় ২ কোটি গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে। প্রতিটি থানায় এবং সারা দেশের প্রতিটি এলাকায় রাস্তার পাশে অন্তত দুই হাজার করে গাছের চারা রোপণ ও তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...