...
শিরোনাম
চাঁদাবাজির রিমোট বিদেশে ⁜ হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের ⁜ কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ⁜ নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ ⁜ কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন ⁜ ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ⁜ রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি ⁜ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার ⁜ বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ ⁜ বরখাস্ত ইউপি সচিবের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চান স্থানীয়রা ⁜ হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন ⁜ চলাচলের রাস্তা বন্ধ নাকি, অপপ্রচার ? ⁜ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতিতে রেকর্ড গড়েছেন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান ⁜ কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি ⁜ শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা ⁜ চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ ⁜ কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি ⁜ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি জসিম উদ্দিন জসিম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Sep 2026, 8:05 AM

...
কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি News Image

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ব্যবসায় শিক্ষা অনুষদ এবং

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে লিফট স্থাপনের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া

হবে বিজ্ঞান অনুষদ, প্রকৌশল অনুষদ এবং প্রশাসনিক ভবনে লিফট স্থাপনের কাজ।

খোঁজ নিয়ে জানা যায়, তিনটি পৃথক ওয়ার্ক অর্ডারের মাধ্যমে প্রায় ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার

৬৫২ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে লিফটের অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা

হয়েছে ৪২ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকা এবং লিফট ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ ২০ হাজার টাকা। প্রকল্পের

মোট অর্থায়নের মধ্যে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

থেকে এবং বাকি অর্থ ব্যয় করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে।

স্থাপন হতে যাওয়া লিফট দুটি চীন-জাপানি যৌথ উদ্যোগে পরিচালিত ফুজি কোম্পানির সি-টাইপ

মডেলের। প্রতিটি লিফটের ধারণক্ষমতা ১ হাজার কেজি যা, সাধারণত ১৩ জন ধারণক্ষমতা বিশিষ্ট।

আরো জানা যায়, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে পাঁচটি এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে

থাকবে মোট ছয়টি স্টপেজ। এ ছাড়া লিফটের জন্য অবকাঠামোর ধরন হবে স্টিলের, যার বাইরের অংশ গ্লাস

দিয়ে আবৃত থাকবে। আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করে ডিসেম্বরে লিফট চালু করার পরিকল্পনা

রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই উদ্যোগের মাধ্যমে লাগব হতে যাচ্ছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি। পাহাড়কেটে ভবনগুলো

নির্মাণ হওয়ায় সংখ্যায় পাঁচতলা বিশিষ্ট হলেও উঁচু রাস্তা বেয়ে বিভাগে যেতে স্বাভাবিকের তুলনায়

বেশি বেগ পোহাতে হয় শিক্ষার্থীদের। ফলে লিফটের মাধ্যমে সহজেই যাতায়াত করতে পারবেন শিক্ষার্থীরা।

এবিষয়ে মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাকিয়া নিহা বলেন, ্য়ঁড়ঃ;ব্যবসায়

শিক্ষা অনুষদে লিফট চালু হলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে। উঁচু সিঁড়ি ডিঙিয়ে

ক্লাসে বা ৪র্থ তলার পরীক্ষা হলে যেতে শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়ে। লিফট চালু হলে ভোগান্তি কমার

পাশাপাশি অনুষদটি আরও আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব হয়ে উঠবে।্য়ঁড়ঃ;

বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনায়েদ আল হাবিব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে

পাহাড়ের ওপর অবস্থিত হওয়ায় উঁচু তলাগুলোতে প্রতিদিন ওঠানামা করতে শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তি

পোহাতে হয়। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও শারীরিক সমস্যায় ভোগা শিক্ষার্থীরা বেশি কষ্টে

পড়েন। লিফট চালু হলে তাদের চলাচল অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।্য়ঁড়ঃ;

প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী এস.এম. শহিদুল হাসান জানান, আমরা আপাতত দুইটা ভবনে লিফটের

কাজ শুরু করেছি। তিনমাস মেয়াদি এই কাজ নভেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। শেষ হলে আমরা পরবর্তী

ভবনগুলোতে লিফটের কাজ শুরু করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, আমাদের উপাচার্য

শুরু থেকেই বলে আসছেন তিনি ্#৩৯;স্টুডেন্ট ফার্স্ধসঢ়;ট্#৩৯; নীতিতে বিশ্বাসী। তিনি সেই অনুযায়ী একের

পর এক শিক্ষার্থীদের কল্যাণে উদ্যোগ নিচ্ছেন। সেই অনুযায়ী আমরা শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে

লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুইটা ভবনে নির্মাণ কাজ চলছে। পর্যায়ক্রমে বাকি

ভবন গুলোতে করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চাঁদাবাজির রিমোট বিদেশে
চাঁদাবাজির রিমোট বিদেশে

আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...

হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...

কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...

নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...

মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...

কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...

ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...

. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চাঁদাবাজির রিমোট বিদেশে
➤ হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
➤ কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
➤ নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
➤ কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন
➤ ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
➤ রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি
➤ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার
➤ বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ
➤ বরখাস্ত ইউপি সচিবের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চান স্থানীয়রা
➤ হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন
➤ চলাচলের রাস্তা বন্ধ নাকি, অপপ্রচার ?
➤ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতিতে রেকর্ড গড়েছেন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান
➤ কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি
➤ শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা
➤ চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ
➤ কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
➤ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি জসিম উদ্দিন জসিম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir