...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক ⁜ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য ⁜ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই ⁜ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার ⁜ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ⁜ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া ⁜ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার ⁜ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী ⁜ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক ⁜ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা ⁜ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2026, 10:04 AM

...
জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী News Image
কাজী ইয়াকুব আলী নিমেল
দ্বীনি শিক্ষার মানোন্নয়ন ও মাদরাসা শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার ১৯টি কেন্দ্রে শতাধিক মাদরাসার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

কুমিল্লা মহানগর কেন্দ্র ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে প্রথম থেকে নবম শ্রেণির ৮২০ জন এবং হিফজ বিভাগের ২৬৪ জনসহ মোট ১ হাজার ৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

লালমাই উপজেলার কেন্দ্র হিসেবে বাগমারা উত্তর বাজারের আল ইসরা মাদরাসায় প্রথম থেকে নবম শ্রেণি এবং হিফজ ও নাজেরা বিভাগের মোট ২৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ ছাড়া আদর্শ সদর উপজেলার শিক্ষার্থীরা ধনুয়াখলা ফাজিল মাদরাসায়, বুড়িচং উপজেলার একাংশের শিক্ষার্থীরা কালাকচুয়া ফাজিল মাদরাসায় এবং অন্য অংশের শিক্ষার্থীরা দারুল কুরআন মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা শুরুর পর জেলার বিভিন্ন উপজেলার কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, মহাসচিব মাওলানা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আবু শোয়াইব বিল্লাহ, কেন্দ্রীয় অফিস সম্পাদক ও কুমিল্লা আইডিয়েল মাদরাসার চেয়ারম্যান মুফতী আবু জাফর মোহাম্মদ ছালেহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুফতী নূরুল আলম সিদ্দিকী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন এবং সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ও আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, দেশের বেসরকারি ও প্রাইভেট মাদরাসাগুলোতে দ্বীনি শিক্ষার মানোন্নয়ন, আলেমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মশালা, সিরাত কনফারেন্স এবং রাষ্ট্রীয় বিভিন্ন দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতাসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সংগঠনটি নিয়মিতভাবে দেশব্যাপী ‘জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা’ আয়োজন করছে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দ্বীনি শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল  সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...

আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...

গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...

কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
➤ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
➤ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
➤ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
➤ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার
➤ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
➤ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া
➤ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
➤ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী
➤ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক
➤ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা
➤ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir